সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
Авиатор: игра на деньги, отзывы и всё, что нужно знать о популярном слоте в Казахстане ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত গানে ও নৃত্যে সুরধ্বনি একাডেমীর বৈশাখী উৎসব চাঁদপুরের বাঁশি উৎসব সম্পর্কে মিথ্যাচারের নিন্দা জানিয়েছেন বাঁশি উৎসবের রূপকার রফিকুজ্জামান রণি গণি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ  1 চাঁদপুর কালীবা‌ড়ি কোর্ট স্টেশনের সাড়ে ৭ লাখ আত্মসাৎ এর ঘটনায় আটক  আলাউদ্দিন রিমান্ডে চাঁদপুর নৃত্যাঙ্গনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষবরণ ——–শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচরে ক্ষতিগ্রস্ত নদী রক্ষা বাঁধ পরিদর্শন কালে ​‘তিন দিনেই সংস্কার কাজ শেষ পর্যায়ে, দ্রুতই হবে স্থায়ী বাঁধ’ — হাইমচরে এমপি মানিক

চাঁদপুরস্হ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের  ২৫ তম সাধারণ সভা দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

  • আপডেটের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে
মানিক দাস //  চাঁদপুরস্হ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের  ২৫ তম সাধারণ সভা দোয়া ও ইফতার মাহফিল গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাদ আছর চাঁদপুর প্রেসক্লাবের দ্বিতৃয় তলার এলিট রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুরস্হ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের  সভাপতি আবুল কালাম ভূইয়ার সভাপতিত্বে শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, হাজীগঞ্জ সমিতির সভাপতি  অধ্যাপক আলমগীর হোসেন বাহার, সংগঠনের সহ-সভাপতি ও কেন্দ্রীয় সমবায় ইউনিয়নের সম্পাদক জসীম উদ্দিন শেখ, সাবেক সভাপতি হাফেজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, আজীবন সদস্য অ্যাডঃ  সেলিম আকবর, রোটাঃ  ডাঃ এম জি ফারুক ভূইয়া,  বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী,  সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রোটাঃ মহসিন পাঠান, সাবেক সাধারণ সম্পাদক ব্যাংকার মোঃ দেলোয়ার হোসেন,   শিক্ষক শাহাদাত হোসেন,
ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রুহুল আমীন।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন পাটওয়ারীর পরিচালনা শেষে
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাবেক সভাপতি আলী হোসেন মিয়াজী।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক সাধারণ সম্পাদক সফিকুর রহমান পাটওয়ারী ও অর্থ সম্পাদক আবুল খায়ের।
এর পূর্বে সাধারণ সভায় বক্তারা বলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ইকরাম চৌধুরী ও সাধারণ সম্পাদক ব্যাংকার মোতালেব হোসেন সহ প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা মৃত্যু বরন করেছেন সকলের রুহের মাগফেরাত কামনা করা হয় আর যাঁরা আছেন সকলের সুস্থতা কামনা করেন। এটি একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সহ বিভিন্ন সামাজিক কাজ করে। তাই  সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com