শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত গানে ও নৃত্যে সুরধ্বনি একাডেমীর বৈশাখী উৎসব চাঁদপুরের বাঁশি উৎসব সম্পর্কে মিথ্যাচারের নিন্দা জানিয়েছেন বাঁশি উৎসবের রূপকার রফিকুজ্জামান রণি গণি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ  1 চাঁদপুর কালীবা‌ড়ি কোর্ট স্টেশনের সাড়ে ৭ লাখ আত্মসাৎ এর ঘটনায় আটক  আলাউদ্দিন রিমান্ডে চাঁদপুর নৃত্যাঙ্গনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষবরণ ——–শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচরে ক্ষতিগ্রস্ত নদী রক্ষা বাঁধ পরিদর্শন কালে ​‘তিন দিনেই সংস্কার কাজ শেষ পর্যায়ে, দ্রুতই হবে স্থায়ী বাঁধ’ — হাইমচরে এমপি মানিক

মতলবে দু সন্তান নিয়ে  নিয়ে  প্রবাসীর স্ত্রী উধাও, থানায় জিডি 

  • আপডেটের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস //
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রী  পরকীয়া টানে ২ সন্তানকে নিয়ে উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তিনি হলেন উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের উত্তর পিংড়া গ্রামের মৃত খলিল মিয়াজী ছেলে বোরহান উদ্দিন মিয়াজীর স্ত্রী জান্নাত বেগম (৩১)। বোরহান উদ্দিন মিয়াজী বর্তমানে সৌদি আরব চাকরি করেন। এ ব্যাপারে তার মা আনোয়ারা বেগম বাদী হয়ে শনিবার (২৮ ফেব্রুয়ারী)
মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।যার নং ১২৩৪।
প্রবাসী বোরহান উদ্দিন মিয়াজীর মা আনোয়ারা বেগম বলেন,বিগত প্রায় ১৩ /১৪ বছর আগে  তার ছেলেকে একই উপজেলার উপাদী নেছার আড়ং বাজার সংলগ্ন খোরশেদ বকাউলের মেয়ে জান্নাত আক্তারের সাথে আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে ১২ বছরের একটি কন্যা সন্তান ( তানজিলা) ও ৯ বছরের পুত্র সন্তান ( তামিম) রয়েছে। সংসার জীবনে তাদের মধ্যে কোনো ধরনের ঝগড়া বিবাদ এবং কলহ ছিলনা। ছেলে বোরহান দীর্ঘ প্রায় ১৮/২০ বছর যাবত বাহরাইন, কাতার ও সৌদি আরবেই চাকরি করে আসছে। বর্তমানে সৌদি আরবে রয়েছে। তার সন্তানদেরকে মাদ্রাসায় লেখাপড়া করানো জন্য স্বামীর সম্মতি নিয়ে দীর্ঘ প্রায় একবছর যাবৎ  মতলব পৌরসভার ছাত্তার মাস্টার মোড়ে বাবু নামে এক ব্যক্তির বাসা ভাড়া নিয়ে ২ সন্তানকে নিয়ে  থাকতেন। ওই বাসার পাশেই একটি মাদ্রাসায় সন্তানরা লেখাপড়া করতো।
হঠাৎ করে শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) ভোর বেলায় ওই বাসার সকল ফার্নিচার ও দুই সন্তানকে নিয়ে উধাও হয়ে যায়। কার সাথে সে পালিয়ে গেছে এমন কোন তথ্য প্রমান নেই তাদের নিকট।তবে অজ্ঞাত নামা এক যুবক প্রায়ই বাসায় আসা যাওয়া করতে দেখেছে বলে জানান স্থানীয়রা। তাদের ধারণা পরকীয়ার টানে সে পালিয়ে গেছে।
সৌদী প্রবাসী বোরহান উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান,আমি আমার স্ত্রীকে অনেক বিশ্বাস করতাম।কখনো অবিশ্বাসের কাজ করেনি তার স্ত্রী। নিজ বাড়ীতে বিল্ডিং করার জন্য তার একাউন্ট ১৮ থেকে ২০ লক্ষ টাকা পাঠিয়েছি। এছাড়া স্বর্ণ অলংকারের কোন হিসেব নেই। আমার সাথে এমন প্রতারণা করবে আমার স্ত্রী এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।
   মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক অখিল চন্দ্র সরকার  বলেন, এ ব্যাপারে থানায় একটি নিখোঁজ জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করলে বিস্তারিত জানা যাবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com