শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁদপুর আইনজীবী সমিতির বিএনপি প্যানেল বিজয়ী

  • আপডেটের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুর জেলা আইনজিবী সমিতির নির্বাচনে  কোন প্রতিদ্বন্দি প্যানেল না থাকায়  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল।
নির্বাচিত সভাপতি হলেন অ্যাডঃ মো. শামছুল ইসলাম মন্টু এবং সাধারণ সম্পাদক অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নির্বাচিত প্যানেলের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডঃ বাবর বেপারী।
রিটার্নিং অফিসার অ্যাডঃ  জসিম উদ্দিন মেহদি হাসান এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসহ অন্যান্য আইনজীবীরা এ সময় উপস্থিত ছিলেন।
বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের নির্বাচিতরা হলেন: সভাপতি অ্যাডঃ  মো. শামসুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাভঃ  জাকির হোসেন ফয়সাল, সহ-সভাপতি অ্যাডঃ মো. জাহাঙ্গীর হোসেন শেখ, অ্যাডঃ  শাহরিয়ার হোসেন পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক অ্যাডঃ  জাকির হোসেন পাটওয়ারী, অ্যাডঃ  মো. কাইয়ুম হোসেন সুমন, কোষাধ্যক্ষ অ্যাডঃ  বিবি হাওয়া, লাইব্রেরী সম্পাদক অ্যাডঃ  শামীম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডঃ ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডঃ  শিরীন আক্তার সুপ্তা, কার্যকরী সদস্য অ্যাডঃ  রোজিনা বেগম চৌধুরী, শহিদুল্লাহ মিজি, আল-আমিন, উম্মে হানী ও মো. রফিকুল ইসলাম।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি প্যানেল মনোনয়নপত্র দাখিল করে। ৫ মার্চ ছিলো নির্বাচনের নির্ধারিত তারিখ। ভোটার সংখ্যা ছিলো ৩৮২।  নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনারের নিকট পূর্ণ প্যানেল মনোনয়নপত্র প্রত্যাহার করেন জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদ। যার ফলে নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বি প্যানেল ছিলো না।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com