শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শেষ মুহূত্বে চাঁদপুরে জমে উঠেছে ঈদবাজার // ক্রতার পদচারনায় মুখরিত মার্কেট

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস //ঈদুল ফিতরের শেষ মুহূর্তে চাঁদপুর জেলা সদরের মার্কেট ও শপিংমল গুলো কেনাকাটায় ক্রেতার পদচারনায় মুখরিত হয়ে উঠেছে। বিশেষ করে নারী ক্রেতাদের উপস্থিতিতে শহরের প্রতিটি মার্কেট সকাল থেকে প্রানবন্ত হয়ে উঠে। তবে পুরুষ ক্রেতারা ও পিছিয়ে নেই।
প্রতিদিন চাঁদপুর শহরের মার্কেট গুলোতে  জেলার বিভিন্ন উপজেলা থেকে ক্রেতারা ছুটে আসছে  তাদের পরিবার পরিজন নিয়ে পছন্দ ঈদ সামগ্রী কিনতে।
চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ মার্কেটগুলো হাকিম প্লাজা, মীর শপিং সেন্টার, সেবা সিটি সেন্টার, ফজলু ম্যানসন, পূরবী শপিং সেন্টার, মিয়া ম্যানসন, পৌর নিউ মার্কেট,রেলওয়ে হকার্স মার্কেট,  প্রিয়াং শপিং সেন্টারসহ শহরের বড় বড় মার্কেট গুলোতে  বিপুল সংখ্যক ক্রেতার সমাগম গতকাল রোববার (১৫ মার্চ) লক্ষ্য করা গেছে। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের পদচারণায় মুখরিত ছিল মার্কেট গুলো।মার্কেট গুলোতে পুরুষদের তুলনায় নারী ক্রেতার সংখ্যাই বেশি। শাড়ি, থ্রি-পিস, গাউন, লেহেঙ্গা ও আধুনিক ফ্যাশনের পোশাকের দোকান গুলোতে সবচেয়ে বেশি ভিড় দেখা যায়। পাশাপাশি প্রসাধনী ও কসমেটিকসের দোকানেও নারী ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঈদুল ফিতর ঘনিয়ে আসায় বেড়েছে কেনাকাটার ব্যস্ততা। প্রিয়জনদের জন্য পছন্দের পোশাক কিনতে ক্রেতারা এক মার্কেট থেকে অন্য মার্কেটে ছুটছে।
চাঁদপুর হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিলন জানান, আমাদের মার্কেট চাঁদপুর শহরের প্রথম লিফট সম্বলিত মার্কেট। যার ফলে ক্রেতা এ মার্কেটে এসে দামি দামি ব্যান্ডের সকল পোষাক কিনতে পারছে। তাছাড়া হাকিম প্লাজায় সকল পোষাক ও কসমেটিক সামগ্রী কিনতে পেরে ক্রেতারা স্বাচ্ছন্দ বোধ করছে।
তাছাড়া শহরের কাপড়ের দোকান গুলোতে এখন শোভা পাচ্ছে জামদানি শাড়ি, কাতান, সিল্ক, জর্জেট, থ্রি-পিস ও স্কার্টসহ নানা ধরনের পোশাক। এছাড়া পুরুষদের জন্য পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট ও প্যান্ট এবং শিশুদের জন্য বাহারি ডিজাইনের পোশাক ক্রেতাদের আকর্ষণ করছে। গরমের কথা বিবেচনায় অনেকেই আরামদায়ক সুতি পোশাকের দিকেই ঝুঁকছেন।এদিকে জুতার দোকান গুলোতেও ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা গেছে।
ক্রেতাদের অনেকে জানান, বাজারে নতুন ডিজাইন ও ভালো মানের পোশাক পাওয়া গেলেও দাম কিছুটা বেশি। তাদের আশঙ্কা, ঈদ যত ঘনিয়ে আসবে পোশাকের দাম আরও বাড়তে পারে।
ব্যবসায়ীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, ঈদকে সামনে রেখে আগামী দিনগুলোতে বিক্রি আরও বাড়বে এবং মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড়ও বৃদ্ধি পাবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com