বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

চাঁদপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে  সাইরেন এর ঈদ উপহার প্রদান 

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে
মানিক দাস //
চাঁদপুরে সুবিধাবঞ্চিত তিন শতাধিক শিশুদের মাঝে ঈদ উপহার (ঈদের পোষাক) ও নগদ অর্থ প্রদান করেছে সমাজসেবী সংগঠন সাইরেন।
বুধবার (১৮ মার্চ) সকাল ১১ টায় শহরের আক্কাস আলী রেলওয়ে একাডেমি মিলনায়তনে সাইরেনের  প্রতিষ্ঠাতা সভাপতি চাঁদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ফিরোজ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চাঁদপুরের সভাপতি অধ্যাপক ডাঃ মো. মোবারক হোসেন চৌধুরী।
এসময় তিনি বলেন, ডাঃ সাইফুল ইসলাম সোহেলের সংগঠন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই ব্যতিক্রমী আয়োজন করেছে তা প্রশংসার দাবিদার। বিত্তবানরা ঈদের দিনে নতুন জামা কাপড় পড়বে আর ছোট ছোট শিশুরা পরবে না বা পরতে পারবে না এই বোধটার জন্য সমাজসেবী সংগঠন সাইরেন কে ধন্যবাদ জানাই।
এই এলাকায় এমনও পরিবার আছে যাদের সামর্থ্য কম বা নেই, সেই সকল সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নতুন পোষাক ও নগদ অর্থ প্রদান করে শিশুদের মুখে হাসি ফুটিয়ে ঈদের আনন্দ ভকগাভাগি করার জন্য  সংগঠনের সকলকেই ধন্যবাদ জানান।
ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো চাঁদপুরের কর্মকর্তা শফিকুর রহমান, সংগঠনের উপদেষ্টা ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, দৈনিক প্রিয় চাঁদপুর এর প্রধান সম্পাদক মোহাম্মদ বিপ্লব সরকার, সংগঠনের উপদেষ্টা শফিকুর রহমান, আক্কাস আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মো.গোফরান হোসেন প্রমুখ।
সংগঠনের সভাপতি ডাঃ সাইফুল ইসলাম সোহেল  বলেন, সাইরেন একটি সমাজসেবী সংগঠন। এই সংগঠন প্রতিষ্ঠার পরে থেকেই আমরা আমাদের সামর্থ অনুযায়ী গতানুগতিক ধারার বাহিরে একটু ব্যতিক্রমী কাজ করার চেষ্টা করি।  আগামীতেও আমাদের সাইরেনের সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় কাজের দ্বারা অব্যহত থাকবে বলে আমরা আশাবাদী।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com