শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
Online Online Casino Real Money: The Ultimate Guide 1 চাঁদপুর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না চাঁদপুরে স্ত্রীর সাথে অভিমান করে ৫ সন্তানের জনকের আত্মহত্যা  চাঁদপুর সরকরি জেনারেল হাসপাতাল থেকে চার দালাল আটক  // একজনের ছার  Ideális Mastercard Online kaszinók Online: Élvezze a Biztonságos és Kényelmes Szerencsejátékot চাঁদপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ১টি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- টাকা জরিমানা। চাঁদপুরের নতুন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নেবার ঘোষনায় সরকারকে অভিনন্দন ক্যাব সহ-সভাপতি এস এম নাজের হোসাইনের

চাঁদপুর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুরে অবহতিকরণ ও মতবিনিময় সভায় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এখন থেকে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি প্রবেশ করতে পারবেন না।
হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে উনাদের কোনো কাজ নেই। রোগীদের ওষুধ লিখে দিতে পড়াশোনা করেই চিকিৎসক হয়েছেন।কোনো দালালের স্হান এ হাসপাতালে হবে না। চিকিৎসকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা সঠিক সময়ে হাসপাতালে আসবেন। দায়িত্ব পালনের সময়ে বাইরের কোনো চিকিৎসা কেন্দ্রে রোগী দেখবেন না।
বুধবার (১ এপ্রিল) বেলা ১১টায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের মিলনায়তনে সরকারি হাসপাতাল থেকে রেফার করা রোগীদের প্যাথলজি পরীক্ষায় প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি।
শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, ‌‘হাসপাতালের সামনে কোনো দালাল কিংবা ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদেরকে দেখতে চাই না।চিকিৎসক সৈয়দ আহমেদ কাজলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান,সিভিল সার্জন ডাঃ নুর ই আলম,  প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোবারক হোসেন।এসময় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের সকল চিকিৎসকগণ ও জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com