শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :

সুরধ্বনি একাডেমীর বসন্ত উৎসব ও নবান্ন উৎসব

  • আপডেটের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে
নিজস্ব প্রতিবেদক।।
চাঁদপুরের ঐতিহ্যবাহী সংগীত প্রতিষ্ঠান সুরধ্বনি একাডেমির আয়োজনে একই দিনে দুটি উৎসব অনুষ্ঠিত হয়।
শুক্রবার ৩ এপ্রিল চাঁদপুর শহরস্থ সাংবাদিক ক্লাবের রেড রোজ হলে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান দুটি সম্পন্ন হয়। গান, নৃত্য, আবৃত্তি এবং আলোচনা সভার মধ্য দিয়ে বিকেল ৪টা থেকে প্রথমে বসন্ত উৎসব এবং সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় নবান্ন উৎসব।

সুরধ্বনি একাডেমীর অধ্যক্ষ অনিতা নন্দীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক কেএম মাসুদ ও প্যাপিরাস পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন।

সুরধ্বনি একাডেমীর অধ্যক্ষ অনিতা নন্দী বলেন, প্রতি বছর আমরা ঋতুভিত্তিক কিছু অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এবার খুব অল্প সময়ের প্রস্তুতিতে অনুষ্ঠান দুটি সম্পন্ন করতে হয়েছে।
সাংগঠনিক সম্পাদক রফিুজ্জামান রণি বলেন, বৈশি^ক সংকটকাল ও দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে উৎসব দুটি করতে হয়েছে। আশা করি এই সংকট দ্রুত কেটে যাবে। আবারও স্বাভাবিক হয়ে উঠবে পৃথিবী।
সুরধ্বনি একাডেমীর বিভিন্ন পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতি আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com