রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

গণি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ 

  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে
স্টাফ রিপোটার // চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী ১২৬ বছরের বিদ্যাপীঠ গণি মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবধনা উপলক্ষ্যে  মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল)  সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় মিলনায়তনে (ভারপ্রাপ্ত)  প্রধান শিক্ষক নাজির আহম্মদ এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক বিল্লাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
এসময় তিনি বলেন, আজকে তোমরা এ বিদ্যালয় ছেড়ে চলে যাচ্ছ। শিক্ষ শিক্ষিকা চায় তোমরা ভাল ভ্বে পরীক্ষায় অংশ গ্রহন করে মানুষের মতো মানুষ হয়ে উঠো। কোন শিক্ষক চায়না তোমরা পুনরায় আবার এ বিদ্যালয়ে ফিরে আসো। যদি তুমি অকৃতকার্য হও তাহলে আবার এই বিদ্যালয়ে ফিরে আসতে হবে। বর্তমান সরকার বৃত্তি পরীক্ষা চালু। এর মাধ্যমে শিক্ষার আলো আরো  বিস্তার হবে। তিনি আরো বলেন, আমি দেশের যে জেলাতেই কাজ করেছি চেয়েছি চাঁদপুর জেলার সুনাম অক্ষুন্ন রাখতে। তেমনি তোমরা যেখানে থাকবে বুক ফুলিয়ে চাঁদপুরের কথা বলবে।তোমরা শিক্ষার্থীরাই এদেশের সরকার কে ক্ষমতা থেকে বিতারিত করতে ভুমিকা রেখেছ। তোমরা এদেশকে দ্বিতীয় বারের মতো স্বাধীন করেছ। তোমাদের দেখাদখি আরো কয়েকটি দেশে ছাত্ররা  সরকার পতনের আন্দোলন করে সরকার পতন করেছে। এটা তোমাদের থেকে তারা  শিক্ষা নিয়ে করেছে। দেশের বিভিন্ন স্হানে চাঁদপুরের অনেক রত্নগর্ভা রয়েছে। তোমরা এসএসসি পরীক্ষায় ভাল ভাবে অংশ গ্রহন করে গণি মডেল উচ্চ বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখবে এটাই প্রত্যাশা করি । তার পর তোমরা কলেজ জীবন অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি হবে। তখন তোমরা গণি মডেল উচ্চ বিদ্যালয়ের সুনাম বয়ে আনতে পারবে। এখন তোমাদের আর পড়ার সময় নেই। যা পড়া লেখা করার তা তোমরা শেষ করে ফেলেছ। তোমদের মনে রাখতে হবে রাত ১০ টার মধ্যে ঘুমাতে যেতে হবে। তবে ভোর রাত ৪ টায় উঠে পরিক্ষা দিতে যাবার আগ মুহূত্ব পর্যন্ত  বই রিভিসন দিবে।  এটা একজন শিক্ষার্থীদের অভ্যাসে পরিনত করা একান্ত প্রয়োজন। তোমাদের প্রতি অনুরোধ কখনোই শিক্ষকদের দেখে তাদের এরিয়ে যাবে না। তাদের সম্মান করবে। মায়ের পায়ের নিছে সন্তানের বেহেস্ত। তাই বাবা মা কে কখোনি অসম্মান করবে না।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মাওঃ আবুল বাশার।
আরো বক্তব্য রাখেন, সাবেক শিক্ষক ইসমাইল হোসেন, কালেক্টরেট স্কুলের সিনিয়র শিক্ষক অলি উল্যা, শিক্ষক রাকিবুল হাসান, মাহমুদুর হাসান, সরোয়ার হোসেন, তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসার অধ্যক্ষ, ইমরান হোসাইন,  বিভাগের ছাত্র শাফিউল কাদের, দশম শ্রেণীর শিক্ষার্থী সৌহাদ্য পাল প্রমুখ।
উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক  ফেরদৌস আরা, মনি রানী পাল, সুলতানা আক্তার, রোকেয়া আক্তার, রত্না রানী রায়, তনু দাস, বিপ্লব দাস, রওশন আরা, বশির উল্যা,ফজলুল হক, দীপা সরকার, সরোয়ার হোসেন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদসহ পরীক্ষার্থী ও অভিভাবকগণ।
এবছর গণি মডেল উচ্চ বিদ্যালয়ে তিনটি গ্রুপে  মোট  ১১৮ জন চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করবে ।আর  তাদের উত্তোরোত্তর সাফল্য কামনা করে এই দোয়ার আয়োজন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন
চিশতী জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ খলিলুর রহমান।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com