সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে প্রশাসন, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজনীতিক ও সুধীজনদের সম্মানে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের ইফতার মাহফিল প্রশাসন ও সুধীজনদের সম্মানে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের ইফতার মাহফিল গলায় ওড়না প্যাচিয়ে,,,,,,  প্রধানমন্ত্রীর ঈদ উপহার মতলবে পঁচা ও ফুটে চাল বিতরণের অভিযোগ মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জে কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে এক ঘুষিতে সিএনজি চালকের মৃত্যু চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ২টি প্রতিষ্ঠানকে ৩০,০০০/- টাকা জরিমানা। Sultan Games KZ: как казахстанское онлайн‑казино меняет правила игры Money X Казино: финансовый анализ и практические кейсы в Казахстане

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযান। ১টি প্রতিষ্ঠানকে ২০,০০০/- টাকা জরিমানা।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক চাঁদপুরের বিভিন্ন স্থানে এলপিজি সিলিন্ডার গ্যাসের ডিলার ও পাইকারি দোকানে অভিযান পরিচালিত হয়।

এসময় সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাসের বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি মূল্য তালিকা টানানো এবং ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ করার নির্দেশনা প্রদান করা হয়েছে। অভিযান পরিচালনাকালে বাবুরহাট বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং মেয়াদ উত্তীর্ণ জন্মদিনের কেক তেরির খাবার জেল ও বাটার পাওয়ায় কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডার কে ২০,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com