শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
1 চাঁদপুর কালীবা‌ড়ি কোর্ট স্টেশনের সাড়ে ৭ লাখ আত্মসাৎ এর ঘটনায় আটক  আলাউদ্দিন রিমান্ডে চাঁদপুর নৃত্যাঙ্গনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষবরণ ——–শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচরে ক্ষতিগ্রস্ত নদী রক্ষা বাঁধ পরিদর্শন কালে ​‘তিন দিনেই সংস্কার কাজ শেষ পর্যায়ে, দ্রুতই হবে স্থায়ী বাঁধ’ — হাইমচরে এমপি মানিক চাঁদপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ১টি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- টাকা জরিমানা। ফরিদগঞ্জে ঋনের বোঝা সইতে না পেরে দুসন্তানের যুবকের আত্মহত্যা দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Beste Mastercard Online Online Casino’s: De Ultieme Gids

মতলবে শাশুড়িকে হ/ত্যা, পুত্রবধূসহ পরকীয়া প্রেমিক গ্রেপ্তার

  • আপডেটের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পরকীয়াজনিত জের ধরে শাশুড়ি পারুল বেগম (৭০) কে শ্বাসরোধ করে হত্যার পর স্বর্ণালংকার লুটের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পুলিশ।
পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে পুত্রবধূ হালিমা আক্তার (২৭) ও তার পরকীয়া প্রেমিক আশরাফুল ইসলাম মিঠুকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নতুন হাপানিয়া গ্রামে।
রোববার (১ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শুক্রবার রাত থেকে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার মধ্যে কোনো এক সময় হত্যাকন্ডটি সংঘটিত হয়। প্রথমে ঘটনাটি ডাকাতি বলে ধারণা করা হলেও তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত হালিমা আক্তার ও আশরাফুল ইসলাম মিঠু হত্যার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
তদন্তে জানা গেছে, প্রায় আট মাস আগে ইতালি প্রবাসী নুর ইসলামের স্ত্রী হালিমা আক্তার প্রতিবেশী অবিবাহিত যুবক মিঠুর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে মিঠু হালিমার মাধ্যমে শাশুড়ি পারুল বেগমের কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেন। হালিমা এতে রাজি না হলে মিঠু তার স্বামীকে অবৈধ সর্ম্পকের কথা জানিয়ে দেওয়ার ভয় দেখান। একপর্যায়ে চাপে পড়ে হালিমা হত্যার পরিকল্পনায় সহযোগিতা করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পরিকল্পনার অংশ হিসেবে ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মিঠু গোপনে প্রবাসী নুর ইসলামের বাড়িতে প্রবেশ করেন। হালিমার মাধ্যমে পারুল বেগমকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। পরে মিঠু তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং ঘর থেকে স্বর্ণালংকার লুটে নেয়। হত্যাকন্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে হালিমার হাত-পা বেঁধে রাখা হয়, যেন এটি ডাকাতির ঘটনা বলে মনে হয়।
প্রতিবেশী সাহেরা বেগম জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি বাড়িতে গিয়ে শিশুদের কাছ থেকে অস্বাভাবিক পরিস্থিতির কথা জানতে পারেন। ঘরে ঢুকে তিনি পারুল বেগমকে উপুড় হয়ে পড়ে থাকতে এবং হালিমাকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন।
নিহতের মেয়ে ও মামলার বাদী নুরুন্নাহার বেগম অভিযোগ করেন, তাদের সংসারে কোনো অভাব ছিল না। পরকীয়ার জেরে তার মা নির্মম হত্যার শিকার হয়েছেন। তিনি দ্রুত বিচারের মাধ্যমে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
পুলিশ জানিয়েছে, হত্যাকান্ড ব্যবহৃত আলামত ও লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com