সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

চাঁদপুরে স্বামীর সাথে অভিমান করে গৃহবধুর আ ত্ম হ ত্যা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুরে স্বামীর সাথে অভিমান করে উম্মে হানি (২৮) নামের গৃহবধু আত্মহত্যা করেছে। রোববার বিকেল শহরের আলিমপাড়া এলাকায় স্বামীর বাড়িতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।লাশ হাসপাতালের জরুরী বিভাগে ফেলে রেখে শশুড় বাড়ির লোকজন বাসায় তালা দিয়ে আত্মগোপনে চলে যায়।
মৃত উম্মে হানী শহরের আলিমপাড়া এলাকার তানভীর খানের স্ত্রী। তাদের ৬ মাসের রিভান নামের পুত্র সন্তান রয়েছে।
নিহতের ভাই ও তার স্ত্রী জানান, প্রেমের সম্পর্কে ৭ বছর পূর্বে উম্মে হানী ও তানভীরের বিয়ে হয়। দাম্পত্য জীবনে প্রায়ই স্বামী তানভীরের পরকীয়া ও নানা বিষয়ে ঝাগড়া বিবাধ হতো। তানভির হোসেন ইদানিং বাগাদী ইউনিয়ে অন্য এক নারীর সাথে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পরেছে। যার জন্য স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ লেগে থাকতো।যার জন্য দীর্ঘদিন উম্মে হানী সদর উপজেলার কল্যানদি বাপের বাড়িতে অবস্থান করার পর গত শনিবার স্বামী তানভির তার স্ত্রীকে বাসায় নিয়ে আসে । পরদিন রোববার দুপুরে উম্মে হানী আত্মহত্যা করেছে বলে তানভির উম্মে হানির ভাইকে জানায়। পরে তারা এসে দেখে উম্মে হানী মেঝেতে শুয়ে আছে। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার সাহা বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি চাঁদপুর সদর মডেল থানায় অবগত করলে এসআই শাখওয়াত হোসেন লাশটির সুরাহতাল রিপোর্ট তৈরি করেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ ফয়েজ আহমেদ বলেন, লাশটির সুরাহতাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠানো হয়েছে।  তবে ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
সুরাহতাল রিপোর্ট তৈরি করা এসআই শাখওয়াত হোসেন জানান, আমরা হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরাহতাল করেছি।তবে তার স্বামীর বাড়ি আলিমপাড়ায় গিয়ে ঘরে তালা বদ্ধ দেখতে পেয়েছি। এখন মৃতের পরিবারের লোকজন যদি থানায় অভিযোগ দায়ের করে তাহলে আমরা আরো অধিগতর তদন্ত করে ব্যবস্হা নেয়া হবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com