বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

চাঁদপুর শহরের ক্যাফে ঝিলের  ইফতার কিনতে ক্রেতার ভীড় 

  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে
বিশেষ প্রতিনিধি // রমজানের শুরু থেকেই  চাঁদপুর শহরের হোটেল রেস্তোঁরা গুলোতে বিকেল হতে না হতেই ক্রেতার পদচারনায় মুখরিত হতে থাকে হোটেল রেস্তোরাঁ গুলি।
বিকাল থেকে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত ক্রেতারা শহরের ইলিশ চত্বর ও নতুন বাজার ক্যাফে ঝিলে মুখরোচক ইফতারসামগ্রী কিনতে ভীড় জমাতে দেখা যাচ্ছে।
রমজানের চলমান থাকায়  হাজারো মানুষ ছুটে আসে বিকালে ইফতার সামগ্রী কিনতে ক্যাফে ঝিলে। বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক ও ক্যাফে ঝিলের স্বর্তাধীকারি হাজী মাসুদ আখন  জানান, রমজান হলো সিয়াম সাধনার পবিত্র মাস।পবিত্র মাসে আমাদের প্রতিষ্ঠানে রোজাদারদের জন্য নির্ভেজাল ইফতার সামগ্রী তৈরি করা হচ্ছে । আমাদের খাদ্য সামগ্রীতে কোনো ধরনের ক্ষতিকর রং এবং হাইড্রোজ ব্যবহার করে ইফতার সামগ্রী তৈরি করা হয় না। আমরা ভোক্তার আইন মেনে স্বচ্ছতার সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। ক্যাফে ঝিলের ইফতার সামগ্রীর মধ্যে রয়েছেঃ ছোলা, পেয়াজু, বেগুনি, আলুর চপ, স্বামি কাবাব, জালি কাবাব, চিকেন রোল, চিকেন সাচকিন, ভেজিটেবল রোল, বিপ চিকেন, রেশমি কাবাব,চিকেন ফ্রল্লুরি, সুতি কাবাব,নুরজাহান দরবাবরি, চিকেন থ্রাই ফ্রাই, টিএফসি, চিকেন উইনস, চিকেন থ্রাই ডমেস্টিক, কাঠি কাবাব, ডিম চপ, মুরগি চপ, গরু টিকা, বিপ বল, চিকেন বুস্টার, চিকেন ললিপপ, চিকেন ফ্রাই, নার্গিস ডিম, টিকা কাবাব, মাঠা, রেশমী জিলাপি, শাহী জিলাপি, বুরিন্দা,জিরাপি ময়দাসহ নানান বাহারি মুখরোচক ইফতারসামগ্রী।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com