মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার নিয়ে শেখ ফরিদ আহমেদ মানিকের সংবাদ সম্মেলন

  • আপডেটের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে
মানিক দাস// আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীর্ষ প্রতীকের এমপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার(৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার নিয়ে শেখ সংবাদ সম্মেলন করেছেন।
তিনি বলেন, আমি মনে করি ক্ষমতার আগে জনতা। ভোগের আগে ত্যাগ, এমপির পিছনে জনতা নয়, জনতার পেছনে এমপি। সবাই মিলে কবো কাছ, সবার আগে বাংলাদেশ। তিনি আরো বলেন, আমি এমপি হলে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার করছি।নতুন প্রজম্মের কর্মসংস্হানের জন্য চাঁদপুর ও হাইমচরে দুটি ইপিজেড তৈরি করা হবে। ব্যাপক কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে শিল্পকারখানা তৈরির মাধ্যমে নতুন শিল্পউদ্যোক্তাদের বেশি বেশি শিল্প কারখানা গড়ে তোলার জন্য আহ্বান জানানো হবে।
মসজিদ মাদ্রাসা ও সনাতন ধর্মাবলম্বী সহ বিভিন্ন উপাসনালয় ব্যাপক মানোন্নয়ন করে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। সংখ্যালঘু নয় সংখ্যাগুরু নয় সবাই আমরা বাংলাদেশী এটাই হোক স্লোগান।
চাঁদপুর হাইমচর যাতায়াতের প্রধান সড়ক চার লেন এ প্রশস্ত গ্রহণ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে।
চাঁদপুর হাইমচরের সকল সরকারি খাল উদ্ধার করে সংস্কারের মাধ্যমে পানির প্রবাহ চলমান রাখা হবে, যাতে কৃষক খালের পানি ব্যবহার করে দ্বিগুণ করতে পারে।
নদী ভাঙ্গন থেকে চাঁদপুরকে সুরক্ষা দেয়া প্রকৃতি নিকন এবং বিষ্ণুপুর থেকে জালিয়ারচর পর্যন্ত স্থায়ীবাদ নির্মাণ করে রিভারড্রাইভ তৈরি করা হবে।
তারেক রহমানের ঘোষণা কৃষক কবে পাবে শস্য বীমা,সহ সকল পেশার মানুষের জন্য সুনির্দিষ্ট সরকারি কার্ড ইস্যু করে জীবন মানোন্নয়ন কাজ করা হবে।
চাঁদপুর হাইচর এলাকার প্রতিটি মানুষের জন্য বিশুদ্ধ পানি সরবর নিশ্চিত করা হবে।
চাঁদপুর হাইমচরের রাস্তা- ঘাট,ব্রিজ কালভার্টসহ  প্রতিটি রাস্তা পাকাকরনের আওতায় আনা হবে এবং যানজট নিরশনে চাঁদপুর থেকে বের হওয়ার জন্য পূর্বমুখী কয়েকটি নতুন রাস্তা নির্মাণ সহ প্রাচীন ইটুলিঘাটে একটি পাকা ব্রীজ নির্মান করা হবে।
মেঘনার পশ্চিমপাড় রাজরাজেশ্বর, ইব্রাহিমপুর, নীলকমল ইউনিয়নকে  মেঘনার করার গ্রাস থেকে রক্ষা করা জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে নদী শাসন করা সহ স্হায়ী বন্দোবস্ত করা হবে।
চাঁদপুর ৩ আসনে নতুন স্টেডিয়াম স্থাপনসহ প্রতিটি স্কুলে নিয়মিত খেলাধুলাও আন্তঃ প্রতিযোগিতার ব্যবস্থা করণ এবং সাংস্কৃতিক অঙ্গনের সুপ্ত প্রতিভা বিকাশের সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গতানুগতিক শিক্ষার পরিবর্তে অনুমুখী কারিগরি শিক্ষার প্রসার ঘটিয়ে দক্ষ জনশক্তি সৃষ্টি করা হবে।
চাঁদপুর সদর হাসপাতাল, হাইমচর হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার ও জনবল নিয়োগ সহ প্রতিটি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক গুলোতে নিয়মিত ডিউটি ডাক্তারের মাধ্যমে জরুরী সেবা নিশ্চিত করা হবে।
তারেক রহমানের অঙ্গীকার দূর্ণীতি ও চাঁদাবাজমুক্ত হবে, আগামীর বাংলাদেশ।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম। উপস্হিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি দেওয়ান মোঃ সফিকুজ্জামান, আক্তার হোসেন মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারন সম্পাদক এমএ লতিফসহ সকল সাংবাদিক বিন্দ।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com