রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত গানে ও নৃত্যে সুরধ্বনি একাডেমীর বৈশাখী উৎসব চাঁদপুরের বাঁশি উৎসব সম্পর্কে মিথ্যাচারের নিন্দা জানিয়েছেন বাঁশি উৎসবের রূপকার রফিকুজ্জামান রণি গণি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ  1 চাঁদপুর কালীবা‌ড়ি কোর্ট স্টেশনের সাড়ে ৭ লাখ আত্মসাৎ এর ঘটনায় আটক  আলাউদ্দিন রিমান্ডে চাঁদপুর নৃত্যাঙ্গনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষবরণ ——–শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচরে ক্ষতিগ্রস্ত নদী রক্ষা বাঁধ পরিদর্শন কালে ​‘তিন দিনেই সংস্কার কাজ শেষ পর্যায়ে, দ্রুতই হবে স্থায়ী বাঁধ’ — হাইমচরে এমপি মানিক

১২৪ তম দোল উৎসব উপলক্ষে গোপাল জিউর আখড়ায় আজ থেকে শুরু হচ্ছে ৪০ প্রহর ব্যাপী হরবনাম সংকীর্তন 

  • আপডেটের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে
মনিক দাস//বিশ্বশান্তি ও মানব কল্যাণ কামনায় ১২৪ তম দোল উৎসব উপলক্ষে চাঁদপুর শ্রীশ্রী গোপাল জিউর আখড়ায়
আজ মঙ্গলবার (৩ মার্চ)থেকে শুরু হচ্ছে ৪০ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন। এ হরিনাম সংকীর্তন চলবে আগামী শনিবার (৭মার্চ)পর্যন্ত। তার পরদিন রবিবার (৮ মার্চ) সকাল ৬ টা থেকে শুরু হবে গোপার গোবিন্দ দেবের অষ্ঠকালীন কীর্তন।
এবছর হরিনাম সংকীর্তনে নামসূধা পরিবেশন করবে পিরোজপুরের নব গৌর সম্প্রদায়, বরিশালের ভক্ত প্রহ্লাদ সম্প্রদায়,বাবা তারকনাথ সম্প্রদায়,সাতক্ষিরার অষ্ট সখি সম্প্রদায়,টাঙ্গাইলের চৈতন্য সংঘ, পটুয়াখালীর সন্ধ্যা রানী সম্প্রদায়,গোপালগঞ্জের শান্তি হরি সম্প্রদায়,ঢাকার তুলসী নারায়ন সম্প্রদায়।
তাছাড়া অষ্টকালীল লীলামৃত পরিবেশন করবেন ফরিদপুরের পবিত্র দেবনাথ ও তার দল, ভারতের সুকুমার শাস্ত্রী ও তার দল, বগুরার প্রসান্ত কষ্ণ ও তার দল এবং রাজশাহীর কুমারী স্মৃতি সূত্রধর।আগামী সোমবার (৯ মার্চ) অষ্ঠকালী কির্তন সমাপান্তে মহোৎসব অনুষ্ঠিত হবে।
১২৪ তম বার্ষিক দোল উৎসবের প্রতিদিনের হরিনাম সংকীর্তনে সনাতনি সকল ভক্তদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন শ্রী শ্রী গোপাল জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি অভিজিত রায় ও সাধারণ সম্পাদক বাপী পাল।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com