মানিক দাস // জেলার মতলব দক্ষিণ উপজেলায় মোটরসাইকেল দূর্ঘটনায় মামা ভাগনি হতাহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২মে) বিকালে মতলব ব্রিজে।
জানাযায়, মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ কলাদি প্রধানিয়া বাড়ির মিজানুর রহমানের ছেলে রাব্বি (২৩) হাই কোটে চাকুরি করে।সে ও বোনের মেয়ে ইসাত( ১৪) (ভাগনি) ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে মামার বাড়ি বেড়াতে আসে। মঙ্গলবার বিকালে ভাগনিকে মোটরসাইকেল চালানো শিখানোর জন্য চাচার কাছ থেকে রাব্বি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। মতলব ব্রিজে উঠার সময় দাড় করিয়ে রাখা সড়ক ও জনপথের রাস্তার কার্পেটিং রিপেয়ারিং কাজে নিয়োজিত দেড় টনি ট্রাকের সাথে মোটরসাইকেল টি নিয়ন্ত্রন হারিয়ে স্বজোরে ধাক্কা দেয়। তাতে মামা রাব্বি ও ভাগনি ইসাত রাস্তায় ছিটকে পরে রক্তাক্ত জখম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দূর্ঘটনার সময় মোটরসাইকেল চালাচ্ছিল ইসাত। সে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থামিয়ে রাখা সড়ক ও জনপথের ট্রাকের সাথে ধাক্কা দেয়। ঘটনাস্হলেই ঢাকা হাই কোটে কর্মরত মামা রাব্বি মারা যায়।
সড়ক ও জনপথের ট্রাক চালক মিজানুর রহমান জানান, আমরা সড়কের রিপেয়ারিং কাজ করছিলাম। তখন আমাদের গাড়িটি মতলব ব্রিজের ঢালে থামিয়ে রাখা ছিল। মেয়েটি মোটরসাইকেল চালাচ্ছি। পেছনে ছেলেটি বসা ছিল। তারা আঁকা বাঁকা হয়ে গাড়ি চালাচ্ছিল। শেষমেশ নিয়ন্ত্রন হারিয়ে আমাদের গাড়িতে ধাক্কা দেয়। পরে ঢাকা থেকে চাঁদপুরগামী একটি এম্বুলেন্স আসতে দেখে তার মাধ্যমে আহতের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠিয়েছি।
গুরুতর আহত ইসাত কে ঢাকা মেডিকেলে রেপার করা হয়েছে। সে ঢাকায় বসবাস করার সুবাদে ঢাকার একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়া লেখা করছে। বর্তমানে তার অবস্হা আশংন্কা জনক। রাত ৯ টায় এম্বুলেন্স চালক জসীমের সাথে যোগাযোগ করা হলে সে জানায় আহত ইসাত জিবীত আছে তাকে নিয়ে ঢাকায় যাওয়া হচ্ছে।