সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

হাজীগঞ্জে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

  • আপডেটের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে
মানিক দাস ।। চাঁদপুরের হাজীগঞ্জে একই দিনে দুই সহোদরের মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ভাইকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। এমন হৃদয়বিদারক ঘটনায় আত্মীয়-স্বজন,প্রতিবেশী ও স্থানীয় ব্যবসায়ী মহলে বিরাজ করছে শোকের আবহ।
জানা যায়, হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া এলাকার ১১নং ওয়ার্ডের শুকু কমিশনারের বাড়ির বাসিন্দা এবং হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট মাছ ব্যবসায়ী শাহিন রোববার (২৮ জুন) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জোহরের নামাজের পর তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
পরে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।বড় ভাইয়ের দাফনের শোক কাটতে না কাটতেই একই দিন রাত ১০টা ৫০ মিনিটে তাঁর ছোট ভাই আলমগীর হোসেন ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা থেকে নিজ বাড়িতে ফেরার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনিও পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
একই দিনে দুই সহোদর ভাইয়ের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com