মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

জামায়াতে ইসলামীতে যোগদানের অভিযোগে মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বহিষ্কার

  • আপডেটের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

চাঁদপুর প্রতিনিধি:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মতলব দক্ষিণ উপজেলা কমান্ডের আহ্বায়ক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বিরোধী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীতে যোগদানের অভিযোগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের ধারা ২৯ (ঙ) মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক (চেয়ারম্যান) মোঃ নঈম জাহাঙ্গীরের টেলিফোন নির্দেশক্রমে এবং চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম রবের অনুমতিক্রমে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজের সভাপতিত্বে এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের সঞ্চালনায় সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সকল সদস্য উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে বিষয়টি অবগত করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কাউন্সিলে পত্র প্রেরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com