মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
প্রান্তিকের গৌরবময় ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত  আমি পৌরসভার মেয়র হতে চাই না  আপনাদের সেবক হতে চাই ……. আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন  বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই অপর বন্ধুর মৃত্যু চাঁদপু‌রে অ‌বৈধ প‌লি‌থিন কারখানা সিলগালা কর‌লো প‌রি‌বেশ অ‌ধিদপ্তর ডাকাতিয়া নদীতে পানিতে ডুবে শিশুর মরদেহ উদ্ধারে গিয়ে ডুবুরী অসুস্হ  চাঁদপুরে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ৩টি প্রতিষ্ঠানকে ৬৬,০০০/- টাকা জরিমানা। Авиатор: игра на деньги, отзывы и всё, что нужно знать о популярном слоте в Казахстане ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত গানে ও নৃত্যে সুরধ্বনি একাডেমীর বৈশাখী উৎসব চাঁদপুরের বাঁশি উৎসব সম্পর্কে মিথ্যাচারের নিন্দা জানিয়েছেন বাঁশি উৎসবের রূপকার রফিকুজ্জামান রণি

বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই অপর বন্ধুর মৃত্যু

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে সেই কবরে লুটিয়ে পড়ে মৃত্যু হয়েছে আরেক বন্ধুর। সোমবার (২০ এপ্রিল) সকালে পৌর এলাকার কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, আবুল হাশেম (৯০) ও বাচ্চু পাটওয়ারী (৮৫) দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাদের একজন পেশায় কাঠমিস্ত্রি এবং অপরজন স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। তারা প্রায়ই একসঙ্গে সময় কাটাতেন এবং আবার এলাকায় কেউ মারা গেলে বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ে দিতেন। দুই বন্ধুর খোঁড়া কবরের সংখ্যা শতাধিক বলে জানা গেছে।
রোববার রাতে তারা একসঙ্গে চা পান করেন এবং সোমবার ভোরে ফজরের নামাজও একসঙ্গে আদায় করেন। তবে সকালে বাচ্চু পাটওয়ারী বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান।  খবর পেয়ে আবুল হাশেম বন্ধুর দাফনের জন্য কবর খুঁড়তে কবরস্থানে যান।
আবুল হাশেমের প্রতিবেশী মুমিন হোসেন পাটওয়ারী, মো. রাসেল হোসেন ও ইব্রাহিম খলিলসহ স্থানীয়রা জানান, কবর খোঁড়ার একপর্যায়ে হঠাৎ করে আবুল হাশেম অসুস্থ হয়ে পড়েন এবং খোঁড়া কবরের মধ্যেই লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপরে তোলা হলে দেখা যায়, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।
আবুল হাশেমের ছেলে জহির হোসেন বলেন, আমার বাবা ও বাচ্চু চাচা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তারা সব সময় একসঙ্গে থাকতেন এবং মানুষের দাফনে সহযোগিতা করতেন।  বাচ্চু চাচার মৃত্যুর খবরে বাবা কিছুক্ষণ কান্না করেন, বন্ধুর কবর খুঁড়তে চলে যান। বন্ধুর কবর খুঁড়তে গিয়ে বাবা নিজেই মৃত্যুবরণ করলেন। আমরা সবার কাছে তাদের জন্য দোয়া চাই।
বাচ্চু পাটওয়ারীর ভাতিজা নাজির আহমেদ হুমায়ুন পাটওয়ারী বলেন, আবুল হাশেম চাচাসহ বাচ্চু চাচার কবর খুঁড়ছিলাম। শেষপর্যায়ে হঠাৎ করেই কাকা কবরে শুয়ে পড়েন। পরে তাড়াহুড়া করে উপরে উঠিয়ে দেখি তিনি আর বেঁচে নেই।
এদিকে স্থানীয় বাসিন্দা রাসেল হোসেন, ইব্রাহিম খলিল সাকিল, আবু তাহেরসহ অনেকেই জানান, দুই বন্ধু ভিন্ন পেশার হলেও তাদের চলাফেরা ছিল একসঙ্গে। তাদের দুজনের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com