
ছোটন সরদার
আইইডির নির্বাহী পরিচালক নোমান আহমেদ রাজশাহী কর্ম এলাকা পরিদর্শনে সন্তুষ্ট, রাজশাহীতে সংস্থাটির চলমান কার্যক্রম ও মাঠপর্যায়ের উদ্যোগে তিনি সন্তুষ্ট বলে জানান,তিন দিনের সফর শেষে তিনি জানান,
গত ২৭ ফেব্রুয়ারি শুক্রবার তিনি রাজশাহীতে আসেন, সফরের প্রথম দিনেই রাজশাহী নগরীর ২ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া আদিবাসী মহল্লা পরিদর্শন করেন। উচ্ছেদ আতঙ্কে থাকা পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাঁদের বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জ সম্পর্কে খোঁজ নেন,
পরদিন ২৮ ফেব্রুয়ারি শনিবার তিনি পবা উপজেলার ভূগরুইল গ্রাম পরিদর্শন করেন, সেখানে ঝরে পড়া শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন এবং প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর মানুষের সঙ্গে মতবিনিময় করেন,একই দিন বিকেল চারটায় নগরীর কনকপাড়ায় জাতীয় আদিবাসী পরিষদের হলরুমে এইচআরডি সদস্যদের সঙ্গে সভা করেন, সভায় শিক্ষার্থী সংগঠনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের চ্যালেঞ্জ, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়,
১ মার্চ রোববার সকাল ১০টায় একই স্থানে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণার্থী ও ওয়ার্কশপ মালিকদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাহী পরিচালক, মুক্ত আলোচনায় কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর গুরুত্ব তুলে ধরেন তিনি,নোমান আহমেদ খান বলেন,কোনো কাজই ছোট নয়, হাতে-কলমে কাজের অভিজ্ঞতা সমাজে গ্রহণযোগ্যতা বাড়ায়, অর্থনৈতিক উন্নয়ন ঘটায় এবং বেকারত্ব দূর করতে সহায়ক ভূমিকা রাখে,
দুপুরে তিনি উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় আলোচনা করেন,পরে বিকেল চারটায় জাতীয় আদিবাসী পরিষদের হলরুমে আদিবাসী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন,
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি গণেশ মার্ডি,সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজওয়াড়,সমাজকর্মী জুলিয়ান বিশ্বাস,রবিন হেমরম মুকুল বিশ্বাস,
সফর শেষে নোমান আহমেদ খান বলেন, “তিন দিনের এই পরিদর্শন কর্মসূচি সন্তোষজনক, রাজশাহীতে আইইডির কার্যক্রম আরও শক্তিশালী ও ফলপ্রসূ করতে আমরা পরিকল্পিতভাবে কাজ করব,
সংশ্লিষ্টরা জানান, মাঠপর্যায়ে সরেজমিন পরিদর্শন ও সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সংস্থার কার্যক্রমের গতি আরও বাড়বে বলে তাঁরা আশা করছেন।