শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত গানে ও নৃত্যে সুরধ্বনি একাডেমীর বৈশাখী উৎসব চাঁদপুরের বাঁশি উৎসব সম্পর্কে মিথ্যাচারের নিন্দা জানিয়েছেন বাঁশি উৎসবের রূপকার রফিকুজ্জামান রণি গণি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ  1 চাঁদপুর কালীবা‌ড়ি কোর্ট স্টেশনের সাড়ে ৭ লাখ আত্মসাৎ এর ঘটনায় আটক  আলাউদ্দিন রিমান্ডে চাঁদপুর নৃত্যাঙ্গনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষবরণ ——–শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচরে ক্ষতিগ্রস্ত নদী রক্ষা বাঁধ পরিদর্শন কালে ​‘তিন দিনেই সংস্কার কাজ শেষ পর্যায়ে, দ্রুতই হবে স্থায়ী বাঁধ’ — হাইমচরে এমপি মানিক

কারিশমার সন্তানদের অভিযোগকে দিল্লি হাইকোর্টে ‘নাটক’ ঘোষণা

  • আপডেটের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে

বিনোদন ডেস্ক
চলতি বছরের ১২ জুন মারা যান বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। মৃত্যুর পর সম্পত্তি নিয়ে সঞ্জয়ের দ্বিতীয় স্ত্রী প্রিয়া কাপুর ও কারিশমার দুই সন্তানের মধ্যে বিবাদ চলমান।

সম্পত্তি সংক্রান্ত মামলার প্রেক্ষিতে কারিশমার ছেলে কিয়ান ও মেয়ে সামাইরা দিল্লি হাইকোর্টে অভিযোগ করেন যে, তাদের আমেরিকায় পড়াশোনা চলাকালীন দুই মাসের কলেজ ফি জমা পড়েনি। তাদের পক্ষের আইনজীবী ছিলেন মহেশ জেঠমালানি।

দ্বিতীয় স্ত্রী প্রিয়ার আইনজীবী রাজীব নয়ার আদালতে জানান, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং ফি ইতোমধ্যেই জমা হয়েছে। বিচারপতি জ্যোতি সিংয়ের বেঞ্চ বলেন, ‘এই নিয়ে ৩০ সেকেন্ডও নষ্ট করতে রাজি নই। এই প্রশ্নটা আদালতে আসারই কথা নয়। এমন নাটুকে কথাবার্তা শুনতে রাজি নই।’

সঞ্জয় কাপুরের মৃত্যু হয়েছিল পলো খেলার সময়, মুখে মৌমাছি ঢুকে হৃদরোগে আক্রান্ত হয়ে। তিনি তখন লন্ডনে ছিলেন। মরদেহ দিল্লিতে ফেরাতে আইনি জটিলতার কারণে বিলম্ব হয়েছিল। মৃত্যুর পরই তার বিশাল সম্পত্তি নিয়ে আইনি জটিলতা শুরু হয়েছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com