বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং যৌথ বাহিনীর অভিযান।স্টেডিয়ামের আলম ব্রাদার্স কে  ২,০০,০০০/- টাকা জরিমানা।

  • আপডেটের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় এবং যৌথ বাহিনী কর্তৃক  চাঁদপুরের বিভিন্ন স্থানে এলপিজি সিলিন্ডার গ্যাসের ডিলার ও পাইকারি দোকানে অভিযান পরিচালিত হয়।

এসময় সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাসের বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি মূল্য তালিকা টানানো এবং  ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ করার নির্দেশনা প্রদান করা হয়েছে। অভিযান পরিচালনাকালে স্টেডিয়াম রোড এলাকায়  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯  অনুযায়ী  প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মেয়াদ উত্তীর্ণ মোবিল বিক্রয়ের জন্য সংরক্ষণ করা এবং মোটরসাইকেলের পার্টসের নকল স্টিকার ব্যবহার করে  মোড়কজাত করার  অপরাধে আলম ব্রাদার্স কে ২,০০,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক  আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি  পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় নকল স্টিকার ও মেয়াদ উত্তীর্ণ মবিল ধ্বংস করা হয়।  এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। যৌথ বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com