নিজস্ব প্রতিবেদ।।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক চাঁদপুরের হাজীগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে পণ্য ক্রয়ের রশিদ না থাকা এবং বিভিন্ন ব্রান্ডের প্যাকেটে পাওয়ার অপরাধে ভৈরব বস্ত্রালয় কে ২০,০০০/- টাকা, মূল্য তালিকা না থাকা ও অনুমোদন ব্যতীত বিভিন্ন প্যাকেটে খেজুর প্যাকেটজাত করার অপরাধে মেসার্স জননী এন্টারপ্রাইজ কে ৩,০০০/- টাকা, একই অপরাধে সালমান সাইফ এন্টারপ্রাইজ কে ৩,০০০/- টাকা এবং মেসার্স শান্ত এন্টারপ্রাইজ কে ৩,০০০/- টাকা এবং খাবার পণ্যের ডেট না থাকায় মাম ফুডস কে ১,০০০/- টাকাসহ মোট ৩০,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে হাজীগঞ্জ উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর মো : জসিম উদ্দিন এবং হাজীগঞ্জ থানা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।