নিজস্ব প্রতিবেদক।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক চাঁদপুরের ফিশারী গেইট এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে সরকার নির্ধারিত ফি অপেক্ষা অধিক মূল্যে সেবা প্রদান, প্রবাসীদের হয়রানি করা ও ট্রেড লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা করার অপরাধে সম্পূর্ণ কম্পিউটার কে ১০,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অপরাধ হতে বিরত থাকার অঙ্গীকার করেন। এসময় উপস্থিত মিতু আক্তার নামে একজন প্রবাসীর কাছ থেকে কাজ না করে অতিরিক্ত অর্থ আদায়ের প্রেক্ষিতে আদায়কৃত অর্থ ফেরত প্রদান করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।