মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুর কালীবা‌ড়ি কোর্ট স্টেশনের সাড়ে ৭ লাখ আত্মসাৎ এর ঘটনায় আটক  আলাউদ্দিন রিমান্ডে চাঁদপুর নৃত্যাঙ্গনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষবরণ ——–শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচরে ক্ষতিগ্রস্ত নদী রক্ষা বাঁধ পরিদর্শন কালে ​‘তিন দিনেই সংস্কার কাজ শেষ পর্যায়ে, দ্রুতই হবে স্থায়ী বাঁধ’ — হাইমচরে এমপি মানিক চাঁদপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ১টি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- টাকা জরিমানা। ফরিদগঞ্জে ঋনের বোঝা সইতে না পেরে দুসন্তানের যুবকের আত্মহত্যা দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Beste Mastercard Online Online Casino’s: De Ultieme Gids что понимается под честностью выплат? Play Blackjack for Fun: A Comprehensive Overview to Appreciating the Video game

চাঁদপুর নৃত্যাঙ্গনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষবরণ ——–শেখ ফরিদ আহমেদ মানিক

  • আপডেটের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার

চাঁদপুর নৃত্যাঙ্গনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, সাংস্কৃতি ও খেলাধুলা আমাদের প্রজন্মকে টিকিয়ে রাখার একটি মাধ্যম। খুব শিঘ্রই চাঁদপুর জেলা শিল্পকলার উন্নয়নের জন্য কাজ করা হবে। এই শিল্পকলা পুনরায় আবার নিজের অবস্থানে ফিরে আসবে। বিভিন্ন অনুষ্ঠানের পূর্বে বিভিন্ন ওয়ার্ড থেকে লোকজন আনতে হবে। প্রচার প্রচারনা বাড়াতে হবে।

তিনি আরো বলেন, সাংস্কৃতিক সংগঠনগুলো প্রতিটি এলাকায় বিভিন্ন পোগ্রাম করেন, এতে করে সংস্কৃতির প্রতি মানুষের আগ্রহ বাড়বে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একজন সংস্কৃতিপ্রেমী মানুষ। তিনি নিজের মেয়েকে সাথে নিয়ে ছবি দেখতে যান। সংস্কৃতির উন্নয়নে বর্তমান সরকার যা যা করার দরকার তা অবশ্যই করবেন।

স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর নৃত্যাঙ্গনের সভাপতি রনঞ্জিত রায় চৌধুরী।

চাঁদপুর নৃত্যাঙ্গনের সাধারণ সম্পাদক তপন সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টু, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা জাসাসের সদস্য সচিব মোবারক হোসেন সিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ আরো অনেক।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com