মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

চাঁদপুর সরকরি জেনারেল হাসপাতাল থেকে চার দালাল আটক  // একজনের ছার 

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে  অবহতিকরণ ও মতবিনিময় সভায় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এখন থেকে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি প্রবেশ করতে পারবেন না।
কোনো দালালের স্হান এ হাসপাতালে হবে না। বুধবার (১ এপ্রিল) বেলা ১১টায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের মিলনায়তনে সরকারি হাসপাতাল থেকে রেফার করা রোগীদের প্যাথলজি পরীক্ষায় প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি।
এই নির্দেশনা বাস্তবায়নে বৃহস্পতিবার (২ এপ্রিল)সকালে পুলিশ সুপারের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করে। এসময় গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে সন্দেহভাজন ৪ দালাল কে আটক করেছে। এর মধ্যে হাসপাতালের এক স্টাফ আটকে সময় পরিচয় পত্র দেখাকে পারেনি। পরে পরিচয় পত্র দেখালে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। আটককৃতরা হলোঃ পুরান বাজার  মধ্যম শ্রীরামদী এলাকার শাহ আলমের ছেলে সাহাব উদ্দিন, সদর উপজেলার বহরিয়া খান বাড়ির শাহিন খানের ছেলে শাকিল খান (১৯), পুরান বাজার, মেরকাটিজ  রোড এলাকার মিজি বাড়ির আব্দুর রব মিজর ছেলে মাসুদ মিজি  (৩৫) ও বড় স্টেশন মাদ্রাসা রোড এলাকার দুলাল হোসেনের ছেলে গোলাম রাব্বি (২৭)। জেলা গোয়েন্দা পুলিশ তাদের আটক করে পুলিশ সুপার কার্যালয়ের জেলা গোয়েন্দা পুলিশের অফিসে নিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আটক গোলাম রাব্বি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের স্টাপ হওয়ায় তার আইডি কার্ড সাথে ছিলনা। পরে তার আইডি কার্ড জেলা গোয়েন্দা পুলিশের কাছে উপস্হাপন করা হলে তাকে পুলিশ ছেড়ে দেয়। বাকী ৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com