মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ৩টি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক চাঁদপুরের বড় স্টেশন ও ৫ নং ঘাট এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয়ের অপরাধে মেসার্স মক্কা এন্টারপ্রাইজ কে ৫,০০০/- টাকা, মূল্য তালিকা না থাকা ও অসাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য সংরক্ষণ করার অপরাধে মেজবান ভিউ কে ৩,০০০/- টাকা এবং মূল্য তালিকা না থাকার অপরাধে মেসার্স আল আমিন ট্রেডার্স কে ২,০০০/- টাকাসহ মোট ১০,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। এছাড়াও অভিযানের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com