বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

চাঁদপুর পরিবহন মালিক ও শ্রমিকদের মানববন্ধ

  • আপডেটের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাসঃ চাঁদপুর বিআরটিসির অনুমোদন থাকা সত্ত্বেও কুমিল্লা জাঙ্গালিয়া  বাস টার্মিনাল থেকে আইদি পরিবহনের বাস চলাচলে বেআইনি বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
এর প্রতিবাদে রোববার  বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাঁদপুর বাস-মিনিবাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়ন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৩ সালের ৩০ আগস্ট চাঁদপুর জেলা যাত্রী ও পরিবহন কমিটির সভায় কুমিল্লা রুটে ৭টি এসি ও ৭টি নন-এসি বাস পরিচালনার অনুমোদন দেওয়া হয়। তবে, কুমিল্লা জেলা প্রশাসন ও বিআরটিএ থেকে এখনো অনাপত্তি পত্র দেওয়া হয়নি।
অন্যদিকে, দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই বোগদাদ নামের একটি বাস কোম্পানি কুমিল্লা-চাঁদপুর রুটে চলাচল করছে। এ বিষয়ে দায়ের করা রিট মামলার নিষেধাজ্ঞা হাইকোর্ট প্রত্যাহার করেছেন এবং বর্তমানে কোনো মামলা চলমান নেই।
মানববন্ধন থেকে ২২ ডিসেম্বরের মধ্যে অনাপত্তি পত্র না দিলে চাঁদপুর বাস টার্মিনাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রাখার হুঁশিয়ারি দেওয়া হয়।
এসময় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বাস মলিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু, আইদি বাস  ব্যবস্হাপনা পরিচালক মনির হোসেন। উপস্হিত ছিলেন বাস মালিক সমিতির সাধারন সম্পাদক আক্তার হোসেন মাঝি,পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি  বাবুল মিজিসহ পরিবহন শ্রমবকরা। পরে জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান করা হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com