শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
1 চাঁদপুর কালীবা‌ড়ি কোর্ট স্টেশনের সাড়ে ৭ লাখ আত্মসাৎ এর ঘটনায় আটক  আলাউদ্দিন রিমান্ডে চাঁদপুর নৃত্যাঙ্গনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষবরণ ——–শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচরে ক্ষতিগ্রস্ত নদী রক্ষা বাঁধ পরিদর্শন কালে ​‘তিন দিনেই সংস্কার কাজ শেষ পর্যায়ে, দ্রুতই হবে স্থায়ী বাঁধ’ — হাইমচরে এমপি মানিক চাঁদপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ১টি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- টাকা জরিমানা। ফরিদগঞ্জে ঋনের বোঝা সইতে না পেরে দুসন্তানের যুবকের আত্মহত্যা দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Beste Mastercard Online Online Casino’s: De Ultieme Gids

চাঁদপুর পৌর ৯ ও ১১নং ওয়ার্ডে ধানের শীষের উঠান বৈঠক ————-শেখ ফরিদ আহমেদ মানিক

  • আপডেটের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার

চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর পৌর ৯ ও ১১নং ওয়ার্ডে উঠান বৈঠক করেছেন। গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা এ কর্মসূচির অংশ হিসেবে তিনি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন।

ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বিকেল ৪টায় পৌর ৯নং ওয়ার্ডের শহীদ মফিজ সড়কস্থ বালুর মাঠে উঠান বৈঠক। পরে সন্ধ্যা ৬টায় পৌর ১১নং ওয়ার্ডের মধ্য ইচুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠক করেন।

উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ৯নং ওয়ার্ড ধানের শীষের অঘোষিত ওয়ার্ড নামে পরিচিত। আমি এই ওয়ার্ডে শুধু বড় হই নাই, এই ওয়ার্ডের ভোটারও। এই ওয়ার্ডের অনেক স্থান নদীতে ভেঙ্গে গেছে। আর এই এলাকা থেকে আনন্দবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ করার পরিকল্পনা রয়েছে। এই এলাকায় ১০ লক্ষ লোকের পানি শোধনাগার স্থাপনের চিন্তা রয়েছে। ড্রেনের সংখ্যা কম রয়েছে, তাও করার চিন্তা রয়েছে। এই এলাকাটি হবে নান্ধনিক। আমি বিশ্বের অনেক দেশে গিয়েছি, সেখানে নদীর পাশের জমির অনেক দাম। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। তারেক রহমানের অনেক পরিকল্পনা রয়েছে, তিনি প্রধানমন্ত্রী হলে চাঁদপুরবাসীর উপকৃত হবে। দলমত নির্বিশেষে সকলে ধানের শীষকে বিজয়ী করবেন। আমি সকলের কাছে ভোট চাইতে পারি নাই, আপনারা শেখ ফরিদ আহমেদ মানিক হয়ে ধানের শীষের জন্য ভোট চাইবেন।

তিনি আরো বলেন, চাঁদপুর-৩ আসনের জনগণ দীর্ঘদিন ধরে নানা সমস্যা ও বঞ্চনার মধ্য দিয়ে দিন পার করছে। জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি সংসদে গিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের ন্যায্য অধিকার আদায়ে ভূমিকা রাখবেন। ধানের শীষ মানেই গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মুক্তির প্রতীক। জনগণের সমর্থন ও ভালোবাসাকেই তিনি তার প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন।

বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তফা মিয়া। তিনি তার বক্তব্যে বলেন, বিগত ১৭ বছর বিএনপির মনোনিত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক হামলা-মামলায় আপনাদের পাশে ছিলেন। তার বাড়িটিও আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছিল, কিন্তু তিনি আপনাদের ছেড়ে যান নি। এইবারের নির্বাচনটা একটু ভিন্ন ধরনের। কারন পুরুষের চেয়ে মা-বোনরা ঘর থেকে বেশি বের হয় এসেছে। গুপ্তবাহিনীর তৎপরতা বেড়ে গেছে। সকলে ভোর বেলাই ভোট দিতে কেন্দ্রে চলে যাবেন। আর ভাইয়েরা ফলাফল নিয়ে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবেন।

পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারীর পরিচালনায় ৯নং ও ১১নং ওয়ার্ডের উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম সিরু মিজি, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, পৌর ১১নং ওয়ার্ড যুবদলের সমন্বয়কারী কামরুল ইসলাম সোহেল গাজী প্রমুখ।

গণসংযোগ ও উঠান বৈঠককালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ডি এম শাহাজাহান, পৌর বিএনপির সহ-সভাপতি আহসান উল্লাহ সেন্টু, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা মহিলা দলের সহ-সভাপতি অ্যাড. কোহিনূর বেগম, পৌর ৯নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক শেখ সালমান, পৌর মহিলা দলের সভানেত্রী জোহরা আনোয়ার হীরা, পৌর ৯নং ওয়ার্ড ওয়ার্ড বিএনপি সভাপতি মৃধা মাঝি, সাধারণ সম্পাদক আবুল খায়ের ছৈয়াল, ১১নং ওয়ার্ড ওয়ার্ড বিএনপি সভাপতি মো. মনির ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. নাছির ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝিসহ বিএনপি অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

এদিকে উঠান বৈঠকগুলোতে বিপুল সংখ্যক নারী-পুরুষ, তরুণ ও প্রবীণ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো এলাকা জুড়ে নেতাকর্মী ও সমর্থকদের স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com