বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযানে ইয়াবাসহ নারী আটক

  • আপডেটের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাসঃ চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ এক নারী আটক কারবারিকে আটক করা হয়েছে।
গত ৫ জানুয়ারি বিকাল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত মতলব উত্তর থানাধীন বড় হলদিয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
বড় হলদিয়া উত্তর পাড়া হাওলাদার বাড়ির মো: রবিউল হাওলাদারের বসতঘর হতে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৮ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়। এসময় নাজমা বেগম(৩০)কে আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো: তাজুল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর সারনির ১০(ক) ও ২৬(১) ধারায় আসামির বিরুদ্ধে মতলব উত্তর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। অভিযানে অংশগ্রহন করেন মতলব উত্তর উপজেলার বিজ্ঞ নির্বাহি ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি ।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com