বুধবার (১ এপ্রিল) বেলা ১১টায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের মিলনায়তনে সরকারি হাসপাতাল থেকে রেফার করা রোগীদের প্যাথলজি পরীক্ষায় প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি।
শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, ‘হাসপাতালের সামনে কোনো দালাল কিংবা ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদেরকে দেখতে চাই না।চিকিৎসক সৈয়দ আহমেদ কাজলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান,সিভিল সার্জন ডাঃ নুর ই আলম, প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোবারক হোসেন।এসময় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের সকল চিকিৎসকগণ ও জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।