শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত গানে ও নৃত্যে সুরধ্বনি একাডেমীর বৈশাখী উৎসব চাঁদপুরের বাঁশি উৎসব সম্পর্কে মিথ্যাচারের নিন্দা জানিয়েছেন বাঁশি উৎসবের রূপকার রফিকুজ্জামান রণি গণি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ  1 চাঁদপুর কালীবা‌ড়ি কোর্ট স্টেশনের সাড়ে ৭ লাখ আত্মসাৎ এর ঘটনায় আটক  আলাউদ্দিন রিমান্ডে চাঁদপুর নৃত্যাঙ্গনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষবরণ ——–শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচরে ক্ষতিগ্রস্ত নদী রক্ষা বাঁধ পরিদর্শন কালে ​‘তিন দিনেই সংস্কার কাজ শেষ পর্যায়ে, দ্রুতই হবে স্থায়ী বাঁধ’ — হাইমচরে এমপি মানিক

ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে
রনজিৎ সরকার রাজ (দিনাজপুর)
বীরগঞ্জে ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে ‘বার্ষিক পুরস্কার বিতরণী, হাজী মোহাম্মদ দানেশ শিক্ষাবৃত্তি প্রদান এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন— ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি মোঃ শাহজাহান সিরাজ, এমএনডিএফ-এর নির্বাহী পরিচালক ও কনফিয়ার ইটালি লিঃ-এর চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ, একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুর রশিদ মিলন এবং বিদ্যালয়ের পরিচালক মাহাবুব আল আজিজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক, ২১শে পদকপ্রাপ্ত শিল্পানুরাগী এবং এমএনডিএফ ও কনফিয়ার ইন্টারন্যাশনাল লিঃ-এর প্রধান উপদেষ্টা বেগম মেহেরুন নেছা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয় এবং বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com