নিজস্ব প্রতিবাদ ।। চাঁদপুরে ত্রিনদী সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর স্টেডিয়ামের পুরাতন প্যাভিলিয়নের দ্বিতীয় তলায় ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোলাম মোস্তফা।

ইফতার মাহফিলে ত্রিনদী সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার পরিচালক পর্ষদের সভাপতি ইখতিয়ার উদ্দিন শিশু, অধ্যক্ষ ও পরিচালক (সংগীত) মৃনাল সরকার,
পরিচালক (চিত্রাংকণ) অভিজিত রায়, পরিচালক (নৃত্য) শিপ্রা দাসসহ, রাখী দাস, জাকিয়া আক্তার সংগীত শিল্পী লিমা, সাঞ্জু, মেধা, কাবীসা, ইমা, কৃষ্ণকলি, আইদা, অবিভাক মানিক দেবনাথ, আয়শা আক্তার মুন্নি, অর্জুন কুন্ড অপু, মিনহাজ কাজী, তারজিনা আক্তার, আয়শা সিদ্দিকী আভাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অতিথিগণ।