সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
Авиатор: игра на деньги, отзывы и всё, что нужно знать о популярном слоте в Казахстане ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত গানে ও নৃত্যে সুরধ্বনি একাডেমীর বৈশাখী উৎসব চাঁদপুরের বাঁশি উৎসব সম্পর্কে মিথ্যাচারের নিন্দা জানিয়েছেন বাঁশি উৎসবের রূপকার রফিকুজ্জামান রণি গণি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ  1 চাঁদপুর কালীবা‌ড়ি কোর্ট স্টেশনের সাড়ে ৭ লাখ আত্মসাৎ এর ঘটনায় আটক  আলাউদ্দিন রিমান্ডে চাঁদপুর নৃত্যাঙ্গনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষবরণ ——–শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচরে ক্ষতিগ্রস্ত নদী রক্ষা বাঁধ পরিদর্শন কালে ​‘তিন দিনেই সংস্কার কাজ শেষ পর্যায়ে, দ্রুতই হবে স্থায়ী বাঁধ’ — হাইমচরে এমপি মানিক

ফরিদগঞ্জে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র দুপক্ষের সংঘর্ষ ,ফুলের ডালা ভাংচুর

  • আপডেটের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

এমকে মানিক পাঠান
চাঁদপুরের ফরিদগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণকে কেন্দ্র করে বিএনপির ও নব নির্বাচিত সাংসদ শিল্পপতি এম এ হান্নানের (স্বতন্ত্র )সমর্থকদের মধ্যে হাতাহাতি হট্টগোল ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ সময় ফুলের ডালা ভাঙচুর এবং ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

২১ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১২টা ১ মিনিটে ফরিদগঞ্জ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করতে গেলে বিএনপি ও স্বতন্ত্র এমপির সমর্থকদের মধ্যে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানা যায়, নিয়ম অনুযায়ী প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদীতে শ্রদ্ধা জানানোর কথা ছিল। প্রশাসনের সঙ্গে সদ্য নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নানের পুষ্পমাল্য অর্পণের ঘোষণা আসতেই সকল নিয়ম ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টি করে স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীরা শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করেন। এ সময় শহীদ মিনারের ভিতরেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে জহির পাঠান নামে এক ব্যক্তিকে ঘিরে টানাহেঁচড়ার ঘটনা ঘটে।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, “নিয়মানুযায়ী আইনশৃঙ্খলা মেনে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করার কথা। স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী নিয়ম ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেছি।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় মহান একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফরিদগঞ্জ শহীদ স্মৃতিস্তম্ভে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে থাকে। তবে এবারের কর্মসূচিতে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই বলছেন প্রশাসন শৃঙ্খলা তৈরি করে শহীদ
বেদীতে পুস্পমাল্য অর্পণের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। প্রশাসন কঠোর হলে বিশৃঙ্খলতা তৈরি করতে পারতো না।
নবনির্বাচিত সংসদ সদস্য এমএ হান্নান বিশৃঙ্খলতা সৃষ্টি কারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেন।

 

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com