শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত গানে ও নৃত্যে সুরধ্বনি একাডেমীর বৈশাখী উৎসব চাঁদপুরের বাঁশি উৎসব সম্পর্কে মিথ্যাচারের নিন্দা জানিয়েছেন বাঁশি উৎসবের রূপকার রফিকুজ্জামান রণি গণি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ  1 চাঁদপুর কালীবা‌ড়ি কোর্ট স্টেশনের সাড়ে ৭ লাখ আত্মসাৎ এর ঘটনায় আটক  আলাউদ্দিন রিমান্ডে চাঁদপুর নৃত্যাঙ্গনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষবরণ ——–শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচরে ক্ষতিগ্রস্ত নদী রক্ষা বাঁধ পরিদর্শন কালে ​‘তিন দিনেই সংস্কার কাজ শেষ পর্যায়ে, দ্রুতই হবে স্থায়ী বাঁধ’ — হাইমচরে এমপি মানিক

মতলবের বাইশপুরে সন্ত্রাসী হামলায় যুবক জীবন মৃত্যুর সন্ধিক্ষণে 

  • আপডেটের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাসঃ জেলার মতলব দক্ষিণ উপজেলার বাইশপুরে সন্ত্রাসী হামলায় এক যুবক জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তাকে ঢাকা মেডিকেলে রেপার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে।
আহত আসাদ্দুজ্জামান আযান (২০)কে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্হানে আঘাত করে রক্তাক্ত জখম করে। আহত আসাদ্দুজ্জামান আযানের পিতার নাম মোঃ পারভেজ হোসেন। তাদের গ্রামের বাড়ি পশ্চিম বাইশপুর মালের বাড়ি।
আহত আসাদ্দুজ্জামান আযানের পিতার মোঃ পারভেজ হোসেন জানান, মতলব উত্তর উপজেলার মাথাভাঙ্গা গ্রামের সরকার বাড়ির রাসেল সরকার ওই এলাকা ছেড়ে বাইশপুরে এসে বসবাস করছে। তার সন্ত্রাসী ছেলে রাহিম সরকার (১৯) এক দেড় বছর আগে আমার ছোট ছেলে আরাফাত কে একই ভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করেছিল। সেই ঘটনায় মতলব দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হলে ঘাতক রাহিম এলাকা থেকে পালিয়ে যায়। পরবর্তিতে কিছুদিন আগে সে দেশে আসলে স্হানীয়রা পূর্বের বিষয়টি মিমাংসা করে দেয়। আজকে আমরা বড় ছেলে আসাদ্দুজ্জামান আযান মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যাওয়ার পথে বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একা পেয়ে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্হানে আঘাত করে রক্তাক্ত জখম করে। স্হানীয়রা আসাদ্দুজ্জামান আযানকে রক্তাক্ত অবস্হায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। এঘটনায় মতলব দক্ষিণ থানা পুলিশ ঘাতক রাহিমকে দুপুর দেড়টায় তার বাড়ি থেকে আটক করেছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com