বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

চাঁদপুরে চালু করা হলো গরিবের বুফে খাবার 

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১ বার পঠিত হয়েছে
মানিক দাস // ঢাকার পর এবার চাঁদপুরে চালু করা হলো গরিবের বুফে খাবার। ঢাকার আগারগাঁও এলাকায় চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মিজানুর রহমান গরিবের বুফে খাবার চালু করে বেশ জনপ্রিয়তা ও ভাইরাল হয়েছেন।
সম্পত্তিগত বিরোধের মামলায় চাঁদপুর আদালতে আসলে তার সাথে চাঁদপুরের বেশ কিছু উদিয়মান তরুনের পরিচয় ও বন্ধুত্ব সৃষ্টি হয়। তারই অনুপ্রেরনায় ৬ নভেম্বর বৃহস্পতিবার চাঁদপুরে গরীবের বুফে খাবার বিক্রির কার্যক্রম চালু করে চাঁদপুর পৌর  ১২ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক ফারুক ঢালি ও ১০ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক রাসেল ঢালি। তাদের উদ্যোগে পৌর ঈদগাহ মাঠে রান্না করে গরিবের বুফে খাবার বিক্রি কার্যক্রম শুরু করা হয়। উদ্যোক্তা ফারুক ঢালি ও  রাসেল ঢালি জানান, আমরা এখানে গরীবের বুপে চালু করার প্রধান কারণ হলো পাশেই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল। রোগীকে হাসপাতাল থেকে খাবার দেয়া হয়। কিন্তু রোগীর সাথে থাকা আত্মীয় স্বজনরা খাবার পায়না। আমরা এখান থেকে তাতের বিনা খরচে ভাত ও ডাল দিবো। প্রতিদিন ১০ জন অসহায় মানুষকে ফ্রিতে খাওয়ানো হবে। তারা আরো জানান, ৭৫ গ্রাম ওজনের ১ পিচ গরুর মাংস, ডাল ১৪ বার পর্যন্ত আনলিটেড ভাত নিতে পারবে একজন ক্রেতা নিজের মতো করে। এর মূল্য নেয়া হবে মাত্র ১ শ টাকা। এভাবেই আমরা গরীবের বুফে  খাবার বিক্রি কার্যক্রম চালু করেছি। আগামী ১১ নভেম্বর মঙ্গলবার ঢাকা আগারগাঁও এর ভাইরাল গরীবের বুফে মিজানুর রহমান এখানে উপস্হিত থাকবেন বলে উদ্যোগক্তারা জানিয়েছেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com