সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
Авиатор: игра на деньги, отзывы и всё, что нужно знать о популярном слоте в Казахстане ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত গানে ও নৃত্যে সুরধ্বনি একাডেমীর বৈশাখী উৎসব চাঁদপুরের বাঁশি উৎসব সম্পর্কে মিথ্যাচারের নিন্দা জানিয়েছেন বাঁশি উৎসবের রূপকার রফিকুজ্জামান রণি গণি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ  1 চাঁদপুর কালীবা‌ড়ি কোর্ট স্টেশনের সাড়ে ৭ লাখ আত্মসাৎ এর ঘটনায় আটক  আলাউদ্দিন রিমান্ডে চাঁদপুর নৃত্যাঙ্গনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষবরণ ——–শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচরে ক্ষতিগ্রস্ত নদী রক্ষা বাঁধ পরিদর্শন কালে ​‘তিন দিনেই সংস্কার কাজ শেষ পর্যায়ে, দ্রুতই হবে স্থায়ী বাঁধ’ — হাইমচরে এমপি মানিক

কিংবদন্তি কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে প্যাপিরাস পাঠাগারের সাহিত্য আড্ডা ও আলোচনা সভা

  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২ বার পঠিত হয়েছে
‘প্রাণের শক্তি বাড়ায় বই, বই পড়ে মানুষ হই’স্লোগানে গত ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্যাপিরাস পাঠাগার।

oppo_0

যুবসমাজকে বইমুখী করতে ইতোমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার পর থেকে প্রতি সপ্তায় দেশবরেণ্য কবি-সাহিত্যিকদের স্মরণে সাহিত্য আড্ডা ও আলোচনাসভার আয়োজন করে আসছে। কিংবদন্তি কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে আবর্তিত ছিলো এবারের সাহিত্য আড্ডা।
শুক্রবার ১৪ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ চাঁদ টাওয়ারে অবস্থিত প্যাপিরাস পাঠাগার কার্যালয়ে কিংবদন্তি কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাঠাগারের উপদেষ্টা মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে ও প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপনের সঞ্চালনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘জীবন ও সাহিত্য’ সম্পর্কে আলোচনা করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি, উপদেষ্টা দিলীপ ঘোষ, উপ-সভাপতি ফেরারী প্রিন্স, নির্বাহী সদস্য নাজমুল ইসলাম, আবৃত্তিশিল্পী আমির হোসেন বাপ্পি, কলেজ শিক্ষিকা মানসুরা বেগম, চিত্রশিল্পী তাফাজ্জল হোসেন তাপু, দৈনিক মুক্তির লড়াইয়ের জেলা প্রতিনিধি মাইনুদ্দিন জীবন, আবদুর রব ফাউন্ডেশনের সদস্য সচিব জায়েদুর রব জাহেদ, ভাসানী পরিষদের কর্ণধার সাইফুল ইসলাম রাজিব ও সাহিত্যানুরাগী আকবর হোসেন লিটন।
পাঠাগারের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, পথের পাঁচালী উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে অমর করে রাখবে। অপু এবং দুর্গা চরিত্রের ভেতর দিয়ে তিনি দরিদ্রপীড়িত সমাজের বসবাসকারী মানুষের শৈশব ও কৈশোরের জীবনচিত্র অত্যন্ত নান্দনিকভাবে তুলে ধরেছেন। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাসগুলোর কথা তুললে পথের পাঁচালীর নাম অনায়াশে চলে আসে। সত্যজিৎ রায় পথেরে পাঁচালী উপন্যাসকে চলচ্চিত্রে রূপদান করে আর্ন্তজাতিকভাবে খ্যাতি অর্জন করেন।
সভাপ্রধান মোহাম্মদ শাহ আলম বলেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার আরণ্যক গ্রন্থে মানুষের জীবনের সঙ্গে অরণ্যের নিবিড় সম্পর্কের কথা তুলে ধরেছেন। জঙ্গলে বসবাসরত নানা শ্রেণিপেশার মানুষের সহজ-সরল জীবনচিত্র তুলে ধরেছেন তিনি। তার লেখায় প্রকৃতির বিচিত্ররূপ এবং মানুষের দুঃখদুর্দশার ছাপচিত্র দেখতে পাই আমরা।
অনুষ্ঠানে কিংবদন্তি কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবন ও সাহিত্য সম্পর্কে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন বক্তারা।
সব শেষে চা-চক্রের আয়োজন করা হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com