বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

চাঁদপুর শহরে যুবকের আত্মহত্যা 

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১ বার পঠিত হয়েছে
মানিক দাসঃ চাঁদপুর শহরে এক অটো রিক্সা চালক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ২৪ নভেম্বর দিবাগত রাত ১ টা ২০ মিনিটের সময়।
চাঁদপুর শহরের বড় স্টেশন টিলাবাড়ি এলাকার ছৈয়াল বাড়ির সফিক ছৈয়ালের ছেলে অটোরিকশা চালক ও বড় স্টেশন মোলহেডের ফটোগ্রাফার শাকিল (২৩)। সে ওই রাতে খাওয়া দাওয়া করে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যায়। অজ্ঞাত কারণে পরিবারের লোকজন রাতে তার কক্ষে গিয়ে দেখে শাকিল গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে পরিবারের লোকজন জিবীত আছে ভেবে ফাঁসি থেকে শাকিল কে নামিয়ে রাতেই চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর শাকিল কে মৃত ঘোষণা করে। হাসপাতাল কতৃপক্ষ চাঁদপুর মডেল থানাকে অবগত করলে মঙ্গলবার সকালে এসআই আওলাদ হোসেন হাসপাতাল থেকে শাকিলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com