মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
শেষ মুহূত্বে চাঁদপুরে জমে উঠেছে ঈদবাজার // ক্রতার পদচারনায় মুখরিত মার্কেট চাঁদপুর পৌরমহাশ্মশানের বার্ষিক হরিনাম সংকির্তন, শ্রীশ্রী শীতলা পূজা,  শ্রীশ্রী কালী পূজা ২৪ মার্চ শুরু    চাঁদপুরে স্বামীর সাথে অভিমান করে গৃহবধুর আ ত্ম হ ত্যা চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ২টি প্রতিষ্ঠানকে ১৫,০০০/- টাকা জরিমানা। Casino Instantaneous Play: The Ultimate Guide to Immediate Pc Gaming চাঁদপুরে প্রশাসন, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজনীতিক ও সুধীজনদের সম্মানে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের ইফতার মাহফিল প্রশাসন ও সুধীজনদের সম্মানে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের ইফতার মাহফিল গলায় ওড়না প্যাচিয়ে,,,,,,  প্রধানমন্ত্রীর ঈদ উপহার মতলবে পঁচা ও ফুটে চাল বিতরণের অভিযোগ মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

কবি ও চিত্রশিল্পী তাফাজ্জল ইসলাম তাফু আর নেই

  • আপডেটের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, সাহিত্য একাডেমি, চাঁদপুরের সাধারণ সদস্য তাফাজ্জল ইসলাম তাপু (ইয়াহু তাফু) (৬০) না ফেরার দেশে চলে গেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)।
জানা যায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার (২২ ডিসেম্বর) রাত প্রায় ১০টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে, ২ ছেলে, জামাতা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তাফাজ্জল হোসেন তাফুর মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়লে চাঁদপুরের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তাঁর জানাজার নামাজ গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টায় চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের উত্তর পাইকাস্তা গ্রামের নিজ বাড়ি প্রধানিয়া বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের পূর্বে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, ২নং আশিকাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল খায়ের বকুল এবং মরহুমের বড় ছেলে। তাঁর জানাজার নামাজে এলাকাবাসী, আত্মীয়-স্বজনসহ বহু মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজার পরে তাফাজ্জল হোসেন তাফুকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অন্যদিকে চাঁদপুর সাহিত্য একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি হিসেবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় সাহিত্য একাডেমির পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান, নির্বাহী সদস্য মোখলেছুর রহমান ভূঁইয়া, সুমন কুমার দত্ত, সাধারণ সদস্য পলাশ কুমার দে ও লেখক নাজমুল হোসাইন উপস্থিত ছিলেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com