শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

কালিবাড়ি মন্দিরের আয়োজনে শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষে শিশু কিশোরদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন 

  • আপডেটের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে
মানিক দাস// শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষে কালিবাড়ি মন্দিরের আয়োজনে
শিশু কিশোরদের চিত্রান্কন ও শ্লোক আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
 শনিবার (২৪ জানুয়ারি)  বিকালে শ্রী শ্রী কালিবাড়ি মন্দির প্রাঙ্গনে পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কালিবাড়ি মন্দির পরিচালনা কমিটির আহ্বায়ক নরেন্দ্র নারায়ন চক্রবর্তীর সভাপতিত্বে ও জেলা জম্মাস্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান অতিথি, অতিরিক্ত জেলা প্রসাশক এরশাদ উদ্দীন।
 তিনি বলেন, আমরা চাঁদপুরে আনন্দের মাঝে সরস্বতী পূজা উদযাপন করেছি। আমাদের চাঁদপুরে শান্তিপূর্ণ ভাবে উৎসব পালন করেছি। দেশের অন্যান্য জেলায বিছিন্ন ঘটনা ঘটেচে। কিন্কুর চাঁদপুরে কিছুই হয়নি। কালিবাড়ি মন্দির কমিটি যে উদ্যোগ নিয়ে বাচ্চাদের যে প্রতিযোগিতার আয়োজন করেছে তা সত্যিই প্রশংসিত। তাতে সনাতনি শিশু কিশোর  ধর্মীয় চেনায় বেরে উঠবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমার কুমার ঘোষ,কালিবাড়ি মন্দির পরিচালনা কমিটির সদস্য সচিব গোপাল সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মানিক ঘোষ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, জেলা হিন্দু মহা জোটের সভাপতি রতন দাস।
আরো উপস্থিত ছিলেন, জেলা জম্মাস্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লক্ষ্মণ চন্দ সূত্রধর,
খোকন পোদ্দার সহ অভিভাবক গণ।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com