শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

নতুন বাজারে কালভার্ট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

  • আপডেটের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে চাঁদপুর শহরের নতুন বাজারের মেথারোডস্থ এলাকায় এসবি খালের ওপর ৫০ লাখ টাকা ব্যয়ে ডাবল ভেল্ট আরসিসি বক্স কালভার্ট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, ঠিকাদার প্রতিষ্ঠান সাব্বির কর্পোরেশন-এর অধীনে নির্মাণাধীন এ কালভার্টের কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন করার কথা রয়েছে। কালভার্টটি লম্বায় ৮ ফিট এবং প্রস্থে ২৪ ফিট হবে। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫০ লাখ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা পরিষদের প্রকৌশলী শাহদাত হোসেন চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এ. লতিফসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা ও সাংবাদিকবৃন্দ।
উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বেগম মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com