মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

চাঁদপুর শাহরাস্তি মডেল থানা পুলিশ কর্তৃক মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ২২(বাইশ) পিচ ইয়াবা ট্যবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • আপডেটের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।

জনাব মীর মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ, শাহরাস্তি মডেল থানা, চাঁদপুর এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোহাম্মদ আল আমিন ভুইয়া, এএসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানার একটি চৌকস টিম মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালে ০৭/০২/২০২৬ খ্রিঃ তারিখ শাহরাস্তি থানাধীন টামটা দক্ষিণ ইউপিনস্থ টামটা সাকিনের (শিংয়ের বাড়ী) ধৃত আসামী জাহাঙ্গীর এর বসত ঘরের সামনে হইতে মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম (৪২), পিতা- আব্দুল বাছেত মাষ্টার, মাতা- ফিরোজা বেগম, সাং– টামটা (শিংয়ের বাড়ী) থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুরকে তাহার নিজ হেফাজত হইতে ২২ (বাইশ) পিচ ইয়াবা ট্যবলেটসহ গ্রেফতার করা হয়।

আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, অপর আসামী সাদ্দাম হোসেন (৩৮), পিতা- আব্দুল বারেক, মাতা- সুফিয়া বেগম, সাং- টামটা (নোয়াবাড়ী), ০৮ নং ওয়ার্ড, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর এর নিকট হইতে উক্ত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করিয়াছে। পরবর্তীতে গ্রেফতারকৃত এবং সহযোগী আসামীদ্বয়ের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৭, তারিখ- ০৭ ফেব্রুয়ারী ২০২৬; জি আর নং-২৯, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com