নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক চাঁদপুরের পুরাণ বাজারের রয়েজ রোড এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে বীজ ভুট্টা কে মিলে ভাঙিয়ে গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করার অপরাধে হাছিনা ফ্লাওয়ার মিলস কে ১,০০,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়। উল্লেখ্য যে, বীজ ভুট্টায় ছত্রাক নাশক ও রঙের প্রলেপ দেওয়া থাকে যেটি মানুষ বা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করার সুযোগ নেই। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় ছত্রাক নাশক ও রঙের প্রলেপ দেওয়া বীজ ভুট্টার গুড়া ধ্বংস করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: আরিফুল হাসান, সহকারী কৃষি কর্মকর্তা মো: আবুল হোসেন, জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম এবং পুরাণ বাজার পুলিশ ফাড়ির একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।