রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শনে  জাতীয় আদিবাসী পরিষদের শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পার্ঘ্য নিবেদন,অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান ভাষা দিবসে প্যাপিরাস পাঠাগারের সাহিত্য আড্ডা ও আলোচনা সভা ফরিদগঞ্জে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র দুপক্ষের সংঘর্ষ ,ফুলের ডালা ভাংচুর মহান ভাষা দিবসে প্যাপিরাস পাঠাগারের সাহিত্য আড্ডা ও আলোচনা সভা চাঁদপুরে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক Скачать Мостбет Казино: Как открыть двери азарта в Казахстане মতলব উত্তর উপজেলায়,,,,,,,,,,, ঋণের টাকা শোধ করতে না পেরে বিষপানে টেইলার মাস্টারের আ ত্ম হ ত্যা  চাঁদপুরের কচুয়ায় স্কুলে অগ্নিদগ্ধ হয়ে শিক্ষার্থীর মৃত্যু: প্রধান শিক্ষকসহ ৯ শিক্ষকের শাস্তি

চাঁদপুরে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

  • আপডেটের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে
মানিক দাস / চাঁদপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন বিকাল ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি দল চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি যাত্রীবাহী স্টিল বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ৪ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ১৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com