শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

চাঁদপুরে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ  অভিযান। ৩টি প্রতিষ্ঠানকে ২২,০০০/- টাকা জরিমানা।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।
জেলা প্রশাসন, চাঁদপুর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়  কর্তৃক  চাঁদপুরের পুরাণ বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে ওজনে কম দেওয়ায় আজমেরী  লাচ্ছা সেমাই কে ১০,০০০/- টাকা এবং মূল্য তালিকা আপডেট না থাকায় মেসার্স সহদেব চন্দ্র সাহা কে ২,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী জরিমানার এ আদেশ প্রদান করেন।

অপরদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯  অনুযায়ী  প্রশাসনিক ব্যবস্থা হিসেবে অবৈধভাবে একটি কোম্পানির আটা-ময়দার বস্তা ব্যবহার করা এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া খাবার দ্রব্য বিক্রয়ের অপরাধে জনতা ফুড প্রোডাক্ট কে ১০,০০০/- টাকা জরিমানা  আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক  আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ  পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে চাঁদপুর  জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব সরকার, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক আসলাম তালুকদার, জেলা পুলিশের একটি টিম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com