বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

চাঁদপুর শহরের ক্যাফে জামানের  ইফতার কিনতে ক্রেতার ভীড় 

  • আপডেটের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে
বিশেষ প্রতিনিধি // রমজানের শুরুতেই  চাঁদপুর শহরের হোটেল রেস্তোঁরা গুলোতে  দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই ক্রেতার উপচে পড়া ভিড় দেখা যায়।
ইফতারের পূর্ব মুহূর্তে সুতি কাবাব, মোরগ পোলাও, হালিম থেকে শুরু করে বাহারি পদের সমাহারে মুখরিত হয়ে ওঠে হোটেল রেস্তোরাঁ গুলো । চাঁদপুর শহরের কোট স্টেশন পশ্চিম পাশের রেলওয়ে প্লাটফর্মের ক্যাফে জামানের ক্রেতার ভীড় লক্ষ্য করা যায়।
রমজানের শুরু থেকে  হাজারো মানুষ ছুটে আসেন ক্যাফে জামানে বিকালে ইফতার সামগ্রী কিনতে । বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি ও ক্যাফে জামান হোটেলের স্বর্তাধীকারি  হাজী নুরুল আলম লালু জানান, পবিত্র মাহে রমজান হলো সিয়াম সাধনার পবিত্র মাস। এইেপবিত্র মাসে আমরা আমাদের প্রতিষ্ঠানে রোজাদারদের জন্য নির্ভেজাল ইফতার সামগ্রী তৈরি করছি। আমাদের খাদ্য সামগ্রীতে  আমাদের খাদ্য সামগ্রীতে কোনো ধরনের বিষাক্ত রং এবং হাইড্রোজ ব্যবহার করা হয় না। আমরা সরকারের সকল নির্দেশ ও ভোক্তার আইন মেনে স্বচ্ছতার সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। ক্যাফে জামানের ইফতার সামগ্রীর মধ্যে রয়েছেঃ ছোলা, পেয়াজু, বেগুনি, আলুর চপ, পিম চপ, চিকেন চপ, শাকের পাকুরা, ভেজিটেবল রোল, কে এফ সি ফ্রাই, চিকেন সাসলিক, বুরিন্দা, সমুচা, বোম্বে টোস্ট, চিকেন বিরিয়ানি , চিকেন খিচুরি, গরুর তেহেরি, গরুর খিচুরি, খাসির খিচুরি, গরুর হালিম, খাসির মাথা হালিম সহ বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী কিনতে ক্রেতার ভীড় দৃষ্টিগোচর হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com