সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
Авиатор: игра на деньги, отзывы и всё, что нужно знать о популярном слоте в Казахстане ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত গানে ও নৃত্যে সুরধ্বনি একাডেমীর বৈশাখী উৎসব চাঁদপুরের বাঁশি উৎসব সম্পর্কে মিথ্যাচারের নিন্দা জানিয়েছেন বাঁশি উৎসবের রূপকার রফিকুজ্জামান রণি গণি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ  1 চাঁদপুর কালীবা‌ড়ি কোর্ট স্টেশনের সাড়ে ৭ লাখ আত্মসাৎ এর ঘটনায় আটক  আলাউদ্দিন রিমান্ডে চাঁদপুর নৃত্যাঙ্গনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষবরণ ——–শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচরে ক্ষতিগ্রস্ত নদী রক্ষা বাঁধ পরিদর্শন কালে ​‘তিন দিনেই সংস্কার কাজ শেষ পর্যায়ে, দ্রুতই হবে স্থায়ী বাঁধ’ — হাইমচরে এমপি মানিক

পণ‌্যদ্রব্যের মূল‌্য স্থিতীশীল রাখ‌তে  চাঁদপু‌রে ক‌্যা‌ব`র লিফ‌লেট বিতরণ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক ।। চলমান প‌বিত্র মা‌হে রমজান ও আসন্ন ঈদ‌কে সাম‌নে রে‌খে পণ‌্যদ্রব্যের মূল‌্য স্থিতীশীল রাখ‌তে  ব‌্যবসা‌য়ি ও ভোক্তার সচেতনা বৃ‌দ্ধির ল‌ক্ষে কনজুমারস এ‌সো‌সি‌য়েশন অব বাংলা‌দেশ (ক‌্যাব) চাঁদপুর জেলা শাখার উ‌দ্যো‌গে লিফ‌লেট বিতরণ করা হ‌য়ে‌ছে।


বৃহস্প‌তিবার (৫ মার্চ) সকাল ১১টা থে‌কে দুপুর ২টা পর্যন্ত চাঁদপুর শহ‌রের ঐ‌তিহ‌্যবা‌হি ব‌্যবসা‌য়িক কেন্দ্র পুরানবাজা‌রে চেম্বার অব কমা‌র্সের নেতৃবৃন্দ‌দের সা‌থে নি‌য়ে শতা‌ধিক ব‌্যবসা প্রতিষ্ঠা‌নে জনস‌চেতনামূলক লিফ‌লেট বিতরণ কার্যক্রম প‌রিচালনা করা হয়।

এসময় কনজুমারস এ‌সো‌সি‌য়েশন অব বাংলা‌দেশ (ক‌্যাব) চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব সরকার ‌সি‌নিয়র সহ সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা মু‌জিবুর রহমান, সহ সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা সানাউল‌্যা খান, যুগ্ম সম্পাদক ও চেম্বার প‌রিচালক গোপাল সাহা, সাংগঠ‌নিক সম্পাদক অ‌ভি‌জিত রায়, দপ্তর সম্পাদক মমতাজ উ‌দ্দিন মন্টুসহ ক‌্যাব`র বি‌ভিন্ন পর্যা‌য়ের সদস‌্যগণ উপ‌স্থিত ছি‌লেন।

ক্রেতা-বিক্রেতা ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের প্রতি  আহ্বান :
কোন রকম যৌক্তিক কারণ ছাড়া গ্যাস, বিদ্যুৎ এবং জালানী তেলের দাম বাড়ানো যাবে না। মুরগী, মাছ, মাংস ও ডিমসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে।
প্রত্যেক দোকানে পণ্য দ্রব্যের পাইকারী ও সর্বোচ্চ খুচরা মূল্যের “মূল্য তালিকা” প্রকাশ্যে টানাতে হবে।
পঁচা-বাসি ও ভেজাল খাবার বিক্রয় করা যাবে না।
ইফতারি সহ সকল প্রকার খাদ্য দ্রব্য ঢেকে রাখতে হবে ও খাদ্য দ্রব্যে বিষাক্ত রং মেশানো যাবে না।
ক্রয়-বিক্রয়ের সময় (পাইকারী ও খুচরা) পাকা রশিদ দিতে হবে।
বিদ্যুৎ ব্যবহারের সকলকে সাশ্রয়ী হতে হবে। প্রত্যেক দোকানে ওজনের ক্ষেত্রে মেট্রিক পদ্ধতি ব্যবহার করতে হবে।স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ফরমালিনযুক্ত মাছ-মাংস ও কার্বাইডযুক্ত ফল-ফলাদি বিক্রয় করা যাবে না।
প্রত্যেক প্যাকেটজাত পণ্য দ্রব্যে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা মূল্য এবং বি.এস.টি.আই-এর সিল থাকতে হবে।
খাবার হোটেল-রেস্টুরেন্টসহ খাদ্য দ্রব্য বিক্রয় ও পরিবেশনকারী প্রতিটি প্রতিষ্ঠানকে সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন
রাখতে হবে।
ওজন বা পরিমাপে কারচুপি করা যাবে না। নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা যাবে না।
ক্রেতাদের জিম্মি করে পণ্য মজুদ করা যাবে না। পণ্য, সেবার মান ও গুণাগুণে প্রতারণা করা যাবে না।
দোকানের বাইরে ফুটপাতে বা চলাচলের রাস্তায় মালামাল রেখে বিক্রয় করা যাবে না।
কোনো যানবাহনেই নির্ধারিত বা যৌক্তিক ভাড়ার অতিরিক্ত ভাড়া নেয়া যাবে না।
একসঙ্গে প্রয়োজনের অতিরিক্ত পরিমাণে পণ্য ক্রয় করবেন না।
মনে রাখবেন ভোক্তা হিসেবে আপনার যেমন দায়িত্ব রয়েছে, তেমনি ক্রেতা হিসেবে আপনি বিক্রেতা কর্তৃক প্রতারিত হলে আইনের আশ্রয় নেওয়ার অধিকার রয়েছে। বিক্রেতাগণ সতর্ক হোন। ক্রেতার অভিযোগে আপনার জেল, জরিমানা এবং ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com