শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ২টি প্রতিষ্ঠানকে ৩০,০০০/- টাকা জরিমানা।

  • আপডেটের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক  চাঁদপুরের পৌর নিউমার্কেট ও জোড় পুকুর পাড় এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯  অনুযায়ী  প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ফ্রিজে কাঁচা মাংসের সাথে ৮০ পিচ রান্না করা রাইচযুক্ত বাসি মাংস সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ বাদামের শরবত ও মাওয়া পাওয়ায় কাচ্চি ডাইন কে ২০,০০০/- টাকা এবং মেয়াদ উত্তীর্ণ মাওয়া পাওয়ায় কাচ্চি ডাইনিং কে ১০,০০০/- টাকাসহ মোট ৩০,০০০/- টাকা  জরিমানা  আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক  আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ  পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় বাসী রান্না করা মাংস, মেয়াদ উত্তীর্ণ বাদামের শরবত ও মাওয়া  ধ্বংস করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম এবং  জেলা পুলিশের একটি  টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com