মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুর কালীবা‌ড়ি কোর্ট স্টেশনের সাড়ে ৭ লাখ আত্মসাৎ এর ঘটনায় আটক  আলাউদ্দিন রিমান্ডে চাঁদপুর নৃত্যাঙ্গনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষবরণ ——–শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচরে ক্ষতিগ্রস্ত নদী রক্ষা বাঁধ পরিদর্শন কালে ​‘তিন দিনেই সংস্কার কাজ শেষ পর্যায়ে, দ্রুতই হবে স্থায়ী বাঁধ’ — হাইমচরে এমপি মানিক চাঁদপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ১টি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- টাকা জরিমানা। ফরিদগঞ্জে ঋনের বোঝা সইতে না পেরে দুসন্তানের যুবকের আত্মহত্যা দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Beste Mastercard Online Online Casino’s: De Ultieme Gids что понимается под честностью выплат? Play Blackjack for Fun: A Comprehensive Overview to Appreciating the Video game

হাইমচরে ক্ষতিগ্রস্ত নদী রক্ষা বাঁধ পরিদর্শন কালে ​‘তিন দিনেই সংস্কার কাজ শেষ পর্যায়ে, দ্রুতই হবে স্থায়ী বাঁধ’ — হাইমচরে এমপি মানিক

  • আপডেটের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার

​চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, মেঘনা নদীর ভাঙন থেকে হাইমচর ও চাঁদপুর সদর উপজেলার চরাঞ্চল রক্ষায় বর্তমান সরকার দ্রুততম সময়ের মধ্যে স্থায়ী বাঁধ নির্মাণ করবে।

তিনি বিশেষ করে হাইমচরের ঈশানবালা, নীলকমল এবং সদর উপজেলার ইব্রাহিমপুর ও রাজরাজেশ্বর এলাকাকে এই প্রকল্পের আওতায় আনার প্রতিশ্রুতি দেন।

গতকাল ​সোমবার (১৩ এপ্রিল) বিকেলে হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের গাজিনগর এলাকায় অবৈধ বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্ত নদী রক্ষা বাঁধ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

​পরিদর্শনকালে সংসদ সদস্য মানিক বলেন, আমাদের সরকার দায়িত্ব গ্রহণ করেছে মাত্র ৪৫ দিন। এর মধ্যেই আপনারা দেখেছেন, দুষ্কৃতিকারীদের অবৈধ বালু উত্তোলনের ফলে হাইমচরের যে এলাকাটি দেবে গিয়েছিল, মাত্র তিন দিনের মাথায় তার সংস্কার কাজ শেষের পথে। বর্তমানে বাঁধের যে অবস্থা, আশা করছি আগামী দু-এক দিনের মধ্যে এটি স্থায়ী রূপ পাবে।

​এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কাছে অনুরোধ, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। যেকোনো সমস্যায় প্রশাসন, আমাকে অথবা স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দকে জানাবেন। কোনো অশুভ শক্তি এখানে প্রভাব বিস্তার করতে পারবে না। প্রশাসনকে আপনারা সব কাজে সহযোগিতা করবেন।

​পরিদর্শনকালে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকায় ব্লক ফেলে সংস্কার কাজ করতে দেখা যায়। সংসদ সদস্য নিজে দাঁড়িয়ে থেকে কাজের গুণগত মান পর্যবেক্ষণ করেন।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

​উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী রক্ষা বাঁধে ধস নামায় স্থানীয় জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছিল। সংসদ সদস্যের এই দ্রুত হস্তক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com