সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

চাঁদপুরে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ৩টি প্রতিষ্ঠানকে ৬৬,০০০/- টাকা জরিমানা।

  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক  চাঁদপুরের মুক্তিযোদ্ধা সড়ক, প্রেস ক্লাব রোড ও কালিবাড়ি মন্দির সংলগ্ন  এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মিথ্যা ডক্টর পরিচয় দিয়ে ফার্মেসীতে বসিয়ে হাড়ভাঙা রোগীর প্লাস্টার করা, বিভিন্ন ঔষধ প্রেসক্রাইভ করা এবং ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় করার অপরাধে নিউ মা ফার্মেসী কে ৫০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ফার্মেসীর মালিক প্রভাত সুদ্রধরের সহায়তায় ডা: মিলন সরকারের চেম্বারের সহকারী চিন্ময় নকরেক মরিয়াম বেগম নামক একজন মহিলার হাড় ভাঙ্গার প্লাস্টার করেন। জরিমানা আরোপের পাশাপাশি রোগীর কাছ থেকে নেওয়া  ঔষধ ও প্লাস্টার খরচ বাবদ ২৭০০/- টাকা রোগীকে ফেরত প্রদান করা হয় এবং সরকারি হাসপাতালে চিকিৎসার পরামর্শ প্রদান করা হয়। এছাড়া নিয়মিত মিনিটরিং এর অংশ হিসেবে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া খাবার দ্রব্য তৈরির অপরাধে কাসমিরি সুইটস এন্ড লাইভ বেকারি কে ১০,০০০/- টাকা এবং মিষ্টিতে পোকা পড়ে থাকা ও যথাযথভাবে মিষ্টি সংরক্ষণ না করায় কৃষ্ট ক্যাফে মিষ্টি কে ৬,০০০/- টাকাসহ মোট ৬৬,০০০/- টাকা  জরিমানা  আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক  আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।চাঁদপুর জেলা পুলিশের একটি  টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com