রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

চাঁদপুরে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ১টি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- টাকা জরিমানা।

  • আপডেটের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

মোঃ বিপ্লব সরকার।।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক চাঁদপুরের নতুন বাজার  এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে নিজেদের মিলের বস্তার পাশাপাশি  দেশের বিভিন্ন স্থানের মিলের নাম ও ঠিকানা সম্বলিত বস্তায় চাউল বাজারজাতকরণ,  পুরাতন  চাউল পুনরায় বাজারজাতকরণের উদ্দেশ্য সংরক্ষণ এবং চাউলের বস্তায় মিলগেইট মূল্য উল্লেখ না করার অপরাধে মেসার্স নিউ পূবালী অটো রাইচ মিলস কে ৫০,০০০/- টাকা জরিমানা  আরোপ করা হয়।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক  আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন। এসময় বিভিন্ন নাম ঠিকানা সম্বলিত চাউলের বস্তা ধ্বংস করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানের শিমুল কুমার সাহা পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জেলা পুলিশের একটি  টিম ও চাঁদপুর জেলা ক্যাব  সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com